somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর মত সুন্দর জীবন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং মৃত্যু আমাকে গ্রাস করতে চাইছে। না, ভুল বললাম। মৃত্যু নয়, মৃত্যু চিন্তা। থেকে থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছে একটি লাইন, 'মৃত্যুর মত সুন্দর জীবন।' এমন জীবনযাপনে মন আগ্রহী হয়ে উঠছে কি? হতে পারে।
মা'কে কবরে রেখে আসার পর থেকেই আমি নিজের সাথেই খেলছি এই মৃত্যু মৃত্যু খেলা। কবরের সামনে যেতেই কে যেন বলে উঠলো, কবরে নামবে কে? উত্তর দেবার আগেই তড়াক করে আমি কবরে নেমে গেছি। কিছুক্ষণ বাদেই কাফনে মোড়ানো মা'র প্রাণহীন দেহের স্পর্শ। কাঁদছিলাম কী? কে জানে? অদ্ভূত এক ঘোর লাগা শূন্যতা গিলে ফেলেছিল আমায়।
কবরে মাটি পড়ছে আর আমার ঘোরের দেয়ালে যেন কেউ দুরমুশ পেটা করছে। দড়াম দড়াম দড়াম....
রাতে ঘুমুতে গেলেই আমি সদর দরজার কড়া নাড়ার আওয়াজ পাই। যেন মা ফিরে এসেছে, দরজায় ডাকছে। কাছে যেতেই আবার সেই শূন্যতা।
বাড়ির ফুল বাগানের যেখানটায় মা'কে গোসল করানো হয়েছিল আমি সেখানেও শূন্যতা খুঁজে পেতে শুরু করি। কোদালে মাটি কুপিয়ে আমি পানি যাবার রাস্তা তৈরি করছি। আমার মা'র শখের বাগানে। গাছগুলো নির্বাক দর্শক সেজে আমার পাশে। মা'র নিজ হাতে তিলে তিলে তৈরি বাগানেই তার শেষ গোসল। স্বপ্নেও আজকাল বাগানের গাছগুলোকে চুপচাপ বিষণ্নতায় দাঁড়িয়ে থাকতে দেখি। গাছগুলোর বিষণ্নতা আমাকে গ্রাস করে।
স্বপ্নে আজকাল আরেকটি ব্যাপার ঘটছে। ছোট্ট একটা মেয়ে। অপলক তাকিয়ে আমার দিকে। চুলের ঝুঁটি নাচিয়ে আমার মা'র বাগানে ছোটাছুটিও করছে। গাছেরা বিষণ্ন নয়। ওরা হাসছে। বাতাসে গা দুলিয়ে নাচছে। মেয়েটির লাল ফ্রক আমাকে মনে করিয়ে দেয় ছোটবেলায় মা'র মুখে শোনা 'লাল জামা' গল্পের কথা।
মা মারা যাবার দু'মাসের মাথায় বউ আমাকে আমাদের অনাগত সন্তানের কথা বলে। কেউ একজন আসছে। মাথার ভেতর আনন্দের অদ্ভূত নাচন। চিৎকার দিয়ে সবাইকে জানাতে ইচ্ছে করছে। আমি এবার নিজেই স্বপ্নের ঘোরে চলে যাই। আমার মা'র বাগানের গাছেদের সঙ্গে সংলাপে মাতি। 'তোরা জানিস? আমার সন্তান আসছে। আমাদের সন্তান। ও খেলা করবে এই বাগানে। ছুটবে। নাচবে। ওর দূরন্তপনায় আবার মাতবে এ বাড়ি। জীবন্ত হবে এ বাগান।'
বাগানে গাছগুলো আনন্দের বাতাসে তির তির কাঁপে। বাতাসের দোল ছুঁয়ে যায় আমাকেও। ওরা যেন ফিসফিসিয়ে বলছে, 'মৃত্যুর মাঝে বাস করেও জীবন কখনও কখনও সুন্দর হয়ে ওঠে...'।
আমি ওদের কথা কেড়ে নিয়ে বিড়বিড় করে বলি, 'মৃত্যুর মত সুন্দর জীবন'।
ওরা হাসে। বাতাসে হাসির শনশন শব্দ। সে শব্দ ধীরে ধীরে গ্রাস করছে আমায়। আর বুকের ভেতর চলছে দুরমুশ পেটা। দড়াম দড়াম দড়াম...

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×