.
কতোদিন ধরে ভাবছি আনিকাকে
প্রপোজ করব। কিন্তু তা আর
হচ্ছে কোথায়!
মেয়েটাকে খুব ভয় পাই কিনা।
.
একটা সংক্ষিপ্ত নোট আর একটা
রক্তলাল তাজা গোলাপ নিয়ে
বসে আছি। শেষপর্যন্ত এটাই
ফাইনাল করলাম। চিঠি আর
গোলাপটা হাতে দিয়েই ওর সামনে
থেকে সরে আসব।
মেয়েটাকে খুব ভয় পাই কিনা।
যেই ভাবা সেই কাজ। ফ্রিজের
ডালা খুলে আনিকার রক্তশূন্য
হাতে রক্তলাল গোলাপ আর
চিঠিটা দিয়েই দৌড়ে সরে এলাম
ওখান থেকে।
যাক, শেষ পর্যন্ত প্রোপোজ করলাম
ওকে।
এখন শুধুই অপেক্ষার পালা।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



