এইতো আর মাত্র কয়েকটা দিন বাকি,
এরপর এভাবে হয়তো আর কথা হবেনা।
ঠিক তুমিও ভুলে যাবে।
খুজে নেবে আমার চেয়েও সুদর্শন কাউকে।
আমিতো এতাই চেয়েছি।
তোমাকে যোগ্য করে হারিয়ে যাব নিজে।
এটাতেই সুখ, এটাতেই পরম পাওয়া।
পৃথিবীতে নাকি কিছু মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়,
আমিও করেছি, বুঝেছ কিনা জানিনা।
বুঝিয়ে বলার উদ্দেশ্য ছিলনা কখনও।
আমারও হয়তো একদিন ঘুম হবে কারো কোলে।
শুধু প্রার্থনা এইটুকুই যে সে যেন তোমার মত ছলনাময়ী না হয়।
সুখী হও প্রিয় মুখ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

