ছোট বেলায় লেখা প্যারোডি ছড়া
২০ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সবে মাত্র কলেজে ভর্তি হলাম, অল্প কিছুদিন হল ক্লাস করছি। আমি একটু দুষ্টু ও মিশুক প্রকৃতির হওয়ায় সবার সাথেই মিশতাম ও দুষ্টুমি করতাম। সবার সাথেই আমার ভাল একটা সম্পর্ক তৈরী হয়ে গিয়েছিল প্রথম থেকেই। ছেলে মেয়ে নির্বিশেষে আমি দুষ্টুমি করতাম। কেউ কিছু মনে করতোনা। সবার সাথে দুষ্টুমি করতাম, হাসি ঠাট্টা করতাম। কিন্তু ক্লাসের সবার মাঝে একটা মেয়ে ছিল অন্যরকম। সেই মেয়ে কারো সাথেই তেমন একটা কথা বলতো না, হাসতো না। ওর বোনও আমাদের সাথেই ছিল। মেয়েটা শুধু বোনের সাথে একসাথে ক্লাসে এসে ফার্স্ট বেঞ্চে চুপ করে বসে থাকতো, ক্লাস শেষে আবার বোনের সাথে চলে যেত। প্রথম কয়েক মাস তো আমি ওর মুখে হাসি ই দেখিনি। তো সেই সময় সেই মেয়েটিকে উদ্দ্যেশ্য করে একটা প্যারোডি ছড়া লিখেছিলাম। কিছুদিন আগে সেই ছড়াটি ওই মেয়েটির কাছ থেকে উদ্ধার করেছি। ওটা পড়ে অনেক হাসি পেয়েছিল। কি বাচ্চাই না ছিলাম। অবশ্য পরবর্তিতে আমার বেস্ট ফ্রেন্ড দের তালিকায় এসে পড়ে।
. . . . . . . করেছে পণ ;
বলবেনা কথা সে
ক্লাসে থাকবে যতক্ষন।
নিজেকে শোধায়
বলিস যদি কথা,
দেখছিস এই বাঁশ দিয়ে
ফাটাবো তোর মাথা।
তাই বলে না কোন কথা,
চুপ করে থাকে শুধু
হাতে রেখে মাথা।
না জানি কি ভাবে শুধু
আইনস্টাইনের মত,
হয়তো লক্ষ্য ঠিক করে নেয়
চুপ থাকা যায় কত।
স্যারের কথা সবই শোনে
কান করে খাড়া খাড়া,
কিন্তু তবুও ঠোঁটদুটো তার
করেনা নড়াচড়া।
ছি ছি ছি কী কথা,
এই মেয়ে বলেনা কোন কথা
এ কেমন কথা ?
তার কি নাই মাথা ?
কিন্তু-
একটা কাজ ভালই পারে
করতে বেঞ্চ দখল,
এটাই তার আসল ভাব
আর বাকি সব নকল।
একদিন দেখিনু ক্লাসে,
কী যে কথা বলে আর
কেমন হাসা হাসে !
বিশ্বাস করলাম
সে যে হাসতে পারে;
বলতে পারে কথা,
আর সন্দেহ নাই
তার যে আছে মাথা।
এত কিছুর পারেও সে
বলে না কথা উফ্ ,
কি করে থাকে বলতো
এমন করে চুপ...।
একত্রে প্রকাশ:
আমার ব্লগে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন