কবিতা- এক্সপেডিশন 2
২৭ শে মে, ২০১২ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক্সপেডিশন 2নিরাপদে পাহাড় থেকে নেমে এসে দেখি
অদূরেই প্রতীক্ষায় আছে জলধি
আমার জন্য-
ডোবাবে বলে।
আহা জল,
তুই বুঝি জানিস নে,
অবলীলায় পাহাড় চড়ার মতো
আমি জলেও চলতে পারি অক্লেশে
সেরা সাঁতারুর মতো;
ডুবতে পারি
মুক্তোভূক ডুবুরীর মতো।
অবশ্য পাহাড়ও এমনই ভেবেছিলো,
ভেবেছিলো-
পথে দু'একটা নুড়ি-পাথর
আর কাঁটা-লতা-ঝোপ রাখলেই
আমি বুঝি সাহস হারাবো।
কী বলবো জল তোকে,
এরপর বোধ করি পাহাড়েরই
গাহসের ভাণ্ড খালি পড়ে গিয়েছিলো।
কোথা থেকে কীসব শ্যাওলা-পঁচা পাতা
মেখে পিচ্ছিল করে নিলো গা
ভেবেছিলো পা ফসকাবো;
আর কতক সময় তো
মেরুদণ্ড সাঁই-সোজা হয়ে ছিলো;
অস্বীকার করবো না-
তখন একটু কষ্টই হয়েছিলো
ওর প্রতিটি কশেরুকা'কে
সিঁড়ির ধাপ বানিয়ে
একটা'র পর একটায় পা ফেলে
এক সময় ঠিকই পৌছেঁ গেছি ঘাড়ে।
পাহাড়ের শত তর্জন-গর্জন
পাথরধ্বস, ঝিরি-বর্ষণ
কিছুই ঠেকাতে পারেনি আমাকে,
তুই কী পারবি....?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন