somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেমন কর্ম তেমন ফল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর এক শপিং কমপ্লেক্সে কিছু জিনিস কেনাকাটার পর সেলসম্যানকে টাকা দিলাম...ভাংতি ফেরত দিতে যেয়ে ভুলে সে আমাকে দিলো অনেকগুলো টাকা...আমি বললাম ”অাপনি ভুল করছেন”...সে ভাবলো আমি আরো টাকা দাবি করছি...আমি বললাম “ভাই, টাকা চাচ্ছি না আপনি আমাকে অনেক বেশি টাকা দিয়ে দিয়েছেন”...টাকাগুলো ফেরত নিতে নিতে সে আমার চেহারার দিকে হা করে কি যেন দেখতে লাগলো....এরপর বললো “আপা আপনার কি লাগবে নেন, টাকা দিতে হবে না”...আমি বোকা বনে গেলাম...বললাম “আরে আপনার টাকা আপনাকে ফেরত দিলাম তাতে জিনিস নেবো কেন?”....একটু আগেই দরদামে যে মানুষটা এক টাকার ছাড়ও দিতে চাইছিলো না, আর এখন সে বিনা টাকায় আমাকে জিনিস দিতে চাইছে....বড়ই বিচিত্র মানুষ...হাসতে হাসতে বেড়িয়ে এলাম দোকান থেকে....

বাসায় ফিরলাম...এই যা আজ শেয়ার মার্কেটটা দেখা হলো না....তাড়াহুড়ো করে ফ্রেস হয়ে পিসি অন করলাম....ক’দিন ধরেই শেয়ার মার্কেটটার অবস্থা এতো বেশি খারাপ যাচ্ছে....ভয়ে ভয়ে আমার কেনা শেয়ারের মূল্য দেখতে ডিএসই’র পেজ ওপেন করলাম....”ইসসস না জানি আজ আবার কতো কমলো”....আরে অবাক কাণ্ড...চোখকে বিশ্বাসই হচ্ছে না....বার বার রিফ্রেশ দিলাম...প্রচণ্ড খুশীতে মনটা ভরে উঠলো...অনেক বেশি বেড়েছে শেয়ারটা....কিন্তু দাম বাড়ার পেছনে সঠিক কোন কারণ খুঁজে পেলাম না...হঠাৎ মনে পড়ে গেলো সেলসম্যানের সেই ভুলের কথা.... হয়তো ফিরিয়ে দেয়া সামান্য কটা টাকাই কয়েকশ গুন হয়ে ফিরে এসেছে আমার কাছে...সীমাহীন শুকরিয়া জানালাম আল্লাহপাকের কাছে...মনে মনে ভাবলাম...সত্যিই মানুষের কর্মই নির্ধারণ করে তার ভাগ্য....আর প্রতিটি যোগ বিয়োগের হিসেব মানুষের কাছে এভাবেই ফিরে আসে কর্মফল হয়ে....মিছেই আমরা ভাগ্যের দোষ দেই....ভাগ্যের চাবিটা কিন্তু পরম করুণাময় আমাদের হাতেই দিয়ে রেখেছেন....শুধুমাত্র প্রয়োগের ব্যাপার...মহান আল্লাহপাক আমাদের সবার সহায় হোন...আমীন...
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×