জামসেদ আলীর বৃষ্টিবিভ্রান্তি
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামসেদ আলী আধা ঘন্টা ধরে বের হওয়ার জন্য বসে আছে.. কিন্তু আধপাকা ঘরের টিনের চালটাই বলে দিচ্ছে তিনি বের হতে পারবেন না.. অঝোড় ধারা বৃষ্টি যেন টিনের চালটাকে কোন বাদ্য যন্ত্র বাজিয়ে দিয়েছে..
অন্য কোন দিনে এই শব্দটাকে তার মধুর লাগতো, কিন্তু আজ এই শব্দটি তার কানে শুলের মত বিধছে..
এই বর্ষায় জং এ ধরা টিনের চাল ফুটো হতে শুরু করেছে.. পাশের দেওয়াল বেয়েও পানি পরছে.. এসব দেখে এই বৃষ্টিতেও তার ঘাম ঝড়ছে..
এতক্ষনে তাকে বাস স্টেশনের দিকে রওনা হওয়ার কথা, কিন্তু অঝেল ধারার বৃষ্টি বাধা হয়ে দাড়িয়েছে.. বাস স্টেশনে তার মেয়ে আসছে জামাইকে নিয়ে.. দরজার বাহিরে পা দিয়েও কেন জানি থেমে গেল জামসেদ আলি.. জামাইকে আনতে যাচ্ছে, কিন্তু তার এই ফুটো ছাতিতে কি করে তার মেয়ে আর জামাইকে আটাবে? কি করে এই ফুটো ছাদ ও শেওলা ধরা দেয়ালের ঘরে আনবে..
বাসা থেকে বের হয়ে শুধু প্রার্থনা করতে লাগলেন যেন বৃষ্টিটা কমে যায়.. ফুটো ভাগ্য নিয়ে জন্মানো জামসেদ আলী ফুটো ছাতা নিয়ে গন্তব্যর দিক এগিয়ে যাচ্ছেন.. প্রতিটা পা ফেলার আগে একবার একবার প্রার্থনা করছেন.. আজ না খোদা, আজ আর না..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন