ছেলেটা হাতের পিছনের “রক্ত লাল গোলাপ” লুকিয়ে সামনের দিকে চেয়ে আছে। "চশমা পরা ছেলে" মেয়েটার একদম পছন্দ না। সব সময় বলত কানা ছেলেকে জীবনেও সে বিয়ে করবে না। এতে নাকি ভবিষ্যত বংশধরের কানা হবার সমূহ সম্ভাবনা থাকে। ছেলেটার এত কিছুর দিকে কোন মন নেই। সে কেবল জানে , যে করেই হোক এই মেয়েকে তার লাগবে। এ কে ছাড়া পুরো দুনিয়া এনে দিলেও তার হবে না। ফ্লিমী ডায়লগে জীবন চলে না। তবুও কিছু করার নেই, এই মেয়ে লাগবেই।
চশমা ছাড়া ছেলেটা পুরোই কানা, কিন্তু কিছু করার নেই। মেয়েটা বলেছে চশমা পরা ছেলে ভুলেও চলবে না। এত ভোরে বন্ধুর ঝারি উপেক্ষা করে আসা। কথা মত সেই দেবদারুর নিচে দাঁড়িয়ে আছে।বন্ধু এখানে পৌছে দিয়ে চলে গেছে । এখন কেবল অপেক্ষা ................
চশমা ছাড়া সে কিছুই করতে পারে না ।কিন্তু আজ দিব্যি অচেনা জায়গাতে দাঁড়িয়ে আছে । আইনস্টাইনের আপেক্ষিকতাকে উপেক্ষা করতে চাইছে কিছু পারছে না । মনে হচ্ছে অনন্ত কাল ধরে দেবদারুর নীচে দাঁড়িয়ে অপেক্ষা করছে । সময় কত পেরিয়েছে সে জানে না ।হয়ত মাত্র ২ মিনিট ,কিংবা কয়েক ঘন্টা ।সত্যি তার জানা নেই । ছেলেটার শ্রবণেন্দ্রিয় বেশ তীক্ষ্ণ । মনে হচ্ছে দূর থেকে শুকনো পাতা ভেঙ্গে কেউ তার দিকে এগিয়ে আসছে । এরসাথে উঁচু হিলের কর্কশ শব্দ। খুব চেষ্টা করছে দেখতে কিন্তু সামনে সবই ঝাপসা ।দূর থেকে নীল কিছু একটা আসছে এটা বুঝতে পারছে ।এটাই যথেষ্ট । যা বুঝার সে বুঝে গেছে । বুকের ভিতরে হাতুড়ির মত কিছু একটা ক্রমশ জোরে জোরে বারি দিচ্ছে । মনে হচ্ছে এক্ষুনি বুকের খাচা ভেঙ্গে বেরিয়ে পরবে রাস্তায় । সদ্য পানি থেকে তুলে আনা মীনের মত লাফাতে থাকবে । কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে । শব্দ আরো কাছে থেকে আসছে । কর্কশ শব্দটা টের পাচ্ছে না । হাত ভর্তি কাঁচের চুড়ির শব্দে তা বিলীন হয়ে গেছে । ছেলেটার মাথাতে কে যেন অনবরত বলে চলছে ,ও আসছে , আসছে...............
আলোচিত ব্লগ
সে আমার এআইনোক্কিও

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন
দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন
Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।