somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই শীতের সকালে লেপের নীচে শরীরটা বাকিয়ে শুয়ে থাকতেই বেশি ভালো লাগে, মনে হয়ে একটু নাড়াচাড়া করলেই শীত এসে জাপটে ধরবে । অভিকের এক অন্যরকম সমস্যা আছে , গরমের সময়ে গরম বেশি লাগে আবার শীতের সময়ে শীত টাও । এত ভোরে ফোনের ভাইব্রেট শুনে একটু অবাক সাথে বিরক্ত ও । অনেক দিন এত ভোরে কেউ ওকে আর ফোন দেয় না । মানুষ অভ্যাসের দাশ , তাই এককালের এত পরিচিত ঘটনাকে নিজের কাছেই কেমন অস্বাভাবিক লাগছে । ফোন বালিশের নীচে থেকে বের না করেই ভাবছে কে দিতে পারে ??? আম্মু !! না , এত ভোরে দিবে না জানে ক্লাসে থাকি । তাহলে কি ক্লাস থেকে কোন বন্ধু ফোন করল ?? কিন্তু তাও অভিকের জন্য কিছুটা অসম্ভবই বটে । শেষ পর্যন্ত ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল । একটা নাম্বার……………………… !!!!!!



কোন অপরিচিত নাম্বার না । খুব বেশি পরিচিত একটা নাম্বার । এখন ও বিশ্বাস করতে পারছে না । এই নাম্বার টার এক বিশেষ বৈশিষ্ট্য আছে, মাঝের তিনটা শুন্য । এই তিন শূন্যের আগে ৪ টা ডিজিট এরপর ৪ টা ডিজিট । চোখে এখন ও দেখছে ****০০০**** । পুরো নাম্বার টা মিলিয়ে নিল । বহু আগেই ফোনবুক থেকে ডিলেট দিয়েছে নাম্বারটা । চোখের সামনে এই নাম্বার দেখলে মনে হত কেউ যেন খুব নির্দয় ভাবে ভিতরে কাটছে ,তাই ডিলেট করে দিয়েছে । বুকের মধ্যের শূন্যতাকে একটু বশে আনার চেষ্টার জন্য আরও কত কিছুই না করেছে । কিন্তু ফোনবুকের এই নাম্বারের সাথে যে হাজারো স্মৃতি আছে তা কি করে ভুলে ?? একটা সময়ে রাত জেগে চলত কথা বলার পর্ব । সে দিন গত হয়েছে বহুকাল । এখন আর এই নাম্বার থেকে কোন ফোন আসে না , ওকে সময় বেধে দেওয়া হয়েছে প্রতি ১০ দিন পরে একবার ফোন করতে পারবে । তাও যদি তার মুড ভালো থাকে তাহলে কথা হবে । মুড ভালো না থাকলে ধরবে না । তখন হাজার চেষ্টা করলেও লাভ হবে না । এ জিনিসটা অভিকের চেয়ে ভালো হয়তো কেউ জানে না । টানা ১০২ টা কল কেটে দেওয়ার মত বিরল সব রেকর্ডও আছে । মনের মধ্যে ভয় ও উনি দিচ্ছে ওর শরীর খারাপ করল না তো ?? এত ভোরে নাহলে ফোন কেন দিবে ?? এত সব ভাবতে ভাবতে ফোনটা ধরে ফেললো ।



হ্যালো… কিরে তুই ?? আমার একটা খোঁজ খবর ও নিবার কোন ট্রাই করিস না ।

তুই ছাড়া আমার আর কোন বন্ধু আছে ?? বল ??

কি বলবে অভিক বুঝে উঠতে পারে না , খালি বলে ,
আমি তোর বন্ধু না ।

তাহলে কি ?? তুই আমার প্রেমিক ??

না , আমি তোর প্রেমিক ও না ।

তাহলে কি জামাই / বয় ফ্রেন্ড ??

নাহ । তুই হইলি আমার ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ড এর মাঝামাঝি কিছু একটা ,যার কোন নাম নাই । তা ভালো কথা তুই আমাকে ফোন দিলি ???

হুম , তুই তো আমাকে কোন দিন ফোন দিস না । তাই আমি দিলাম । আর তোকে ফোন দিতে আমার মজাই লাগে, অন্তত একজন তো আছে
যে আমাকে ভিআইপি ভাবে । বলেই ওর বিখ্যাত হাসিটা দিল ।




দিয়ার এ হাসির মানেটা খুব ভালো করেই জানা অভিকের । এর অর্থ ও আজ অনেক ভালো আছে । এই হাসি টার মহত্ত্ব অভিকের কাছে একটু আলাদা । এ হাসিটা শুনে ওর ভালো লাগা আর খারাপ লাগা দুটোই এক সাথে হয় । ও ভালো আছে এটা ভেবেই ভাল লাগা আর এত জোরে অট্টহাসি দিচ্ছে এর জন্যই খারাপ লাগা । অভিক খুব ভালো করেই জানে , আজ দিয়া বলছে ওকে ফোন করতে কিন্তু কাল ফোন দিলেই আর অভিকের ফোন ধরা হবে না । আবার ওকে অপেক্ষার প্রহর গুনতে হবে । কবে তার একটু ইচ্ছা হবে এর জন্য । অনেক দিন দিয়া কে সামনে থেকে দেখা হয় না । কত দিন হয়ে গেলো পাশাপাশি হাঁটা হয় না , এক বিকেলের মিষ্টি রোদে ফুট খোলা রিকশা করে এলবেলে কথার ফুলঝরি ছুটানো হয় না । কিন্তু তাতে কি ?? থাক না আজ হিসেবের খাতা । এত হিসাব মিলিয়ে কি হবে ?? এই হিসাবের খাতাই যে বাস্তবের থেকে বারবার দূরে ঠেলে দিতে চায় । আজ কোন হিসাব মিলাবো না । শুধু একমনে ওর কথা শুনবো । এই শীতের সকালে এক অন্যরকম উষ্ণতা নিব । এ উষ্ণতার একটা নাম দেয়ার দরকার ??? কি নাম দেয়া যায় ?? “ভালোবাসার উষ্ণতা” । নামটা নিজেরই পছন্দ হল না , না হোক তাতে কি ??? সব যে মন মত হতে হবে এমন তো কোন কথা নেই । থাকুক না কিছু অপূর্ণতা । জীবনে চলতে অপূর্ণতা থাকা অনেক জরুরি । অপূরণটা আছে বলেই আমরা চেষ্টা করি পূর্ণতা পেতে । ঠিক যেন নিস্ক্রিয় মৌলের মত । সবার চেষ্টা থাকে কিভাবে সে পূর্ণ হবে । আচ্ছা যখন একটা মৌল পূর্ণতা পায় তখন তো সেটা আর ঐ মৌল থাকে না আরেকজন কে সাথে নিয়ে নতুন কিছু হয়ে যায় । আমরা পূর্ণ হলে কি আমদের বেলাতেও এমনটাই ঘটবে । তাই কি কখনও আমাদের পূর্ণতা আসে না । হয়তো এটাই কারন , তাই সৃষ্টিকর্তা আমাদের চিরকাল অপূর্ণ রাখেন, না হলে যে আমরা নিস্ক্রিয় মৌল হয়ে যাব ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×