somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ডক্টরস ডে

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকে ডাক্তার কথাটা শুনলে চোখের সামনে ভেসে আসত মোটা করে টাক মাথার একটা মানুষ, যে রাগী রাগী চোখে তাকিয়ে আছে । হাতে একটা ইনজেকশান নিয়ে, একটু উল্টা-পালটা করলেই সুঁই ফুটিয়ে দিবে। একটু বড় হবার পরে ভাবতাম এই মানুষগুলো কে সবাই কত সমাদর করে । দূর থেকে দেখে মনে হত এরা বোধহয় কত সুখী । এদের কোন অভাব নেই , কত সন্মান । কিন্তু নিজে যখন আসলাম তখন বুঝলাম এদের সুখ-দুঃখ গুলো ।
সমাজের সবচেয়ে উপরের দিকে থাকার কথা ছিল যে মানুষগুলোর, নিয়মিত বিভিন্ন অত্যাচেরে তারা কতটা জর্জরিত । সেই ছাত্রাবস্থা থেকে শুরু হয় মানুষিক যন্ত্রণা । ধীরে ধীরে এটা বাড়তেই থাকে । নিজে পুরোপুরি সোজা হয়ে দাঁড়াবার আগেই কাঁধে চেপে বসে পারিবারিক সব দায়িত্তবোধ । সবকিছু সাথে নিয়েই তাদের পথ চলতে হয় ।এরসাথে পারিপার্শ্বিক সব ঝামেলা তো আছেই । অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে নিজে চাইলেও সব সময় সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হয় না । আর এখন ডাক্তারদের লাঞ্ছিত করা নতুন এক ট্র্যাডিশনে পরিনত হয়েছে ।ডাক্তারদের ভুল ধরা আর লাঞ্ছনার শিকার এখন পেপারে খুব ভালো চলে । পাবলিক খুব খায় । আগে রেপের কেসে রঙচঙা করে ছাপানো হত । এখন সেখানে ডাক্তার পিটানোর খবর ছাপানো হয় । পাবলিক পড়েও খুশি । কসাই ডাক্তারদের এইবার যদি আক্কেল হয় । কিন্তু সে মানুষটা যখন ওটির টেবিলে উঠে তখন সেই বলে ,"স্যার, আল্লাহর পরে এখন আপনি ভরসা।" এ মানুষগুলোকে নিয়ে কিছু বলার নাই ।
মানুষের সেবা করা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত । তাই নিজেকে শুধু এটাই বুঝাই আমার এই পথ চলাতেই আনন্দ ।
হ্যাপি ডক্টরস ডে smile emoticon smile emoticon smile emoticon
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×