somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইভটিজিং এর জন্য কি শুধুমাত্র মানুষিকতাই দায়ী ?

১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং সোশাল মিডিয়াতে একটা ছবি খুব দেখা যাচ্ছে , একটা বোরখা পরা মহিলা হেটে যাচ্ছে তার দিকে “হা” করে ২জন মোটরবাইক আরোহী চেয়ে আছে । আর নীচের দিকে আরেকটা ছবিতে একজন মর্ডান নারী শার্ট-প্যান্ট পরে হেঁটে যাচ্ছে কিন্তু তার দিকে কেউ তাকাচ্ছে না । ছবিটিতে লেখা আছে “ IT’S NOT ABOUT THE DRESS IT’S ABOUT THE MENTALITY”। খুব সুন্দর একটা কথা ।

এখন কথা হচ্ছে এই ছবির সত্যতা বাস্তবিক অর্থে আসলে কতখানি । “টিজিং” নিয়ে কথা বলার আগে জানতে হবে “টিজার” কারা ? সব ছেলেই কি টিজার ? না । কথাটা সত্য না ।যদি মানুষিকতার দিক দিয়ে বলা হয় , ২৫% ছেলে আছে যারা সর্বদাই টিজ করবে।কি বাচ্চা, কি বুড়ো, কি তরুনী । তাদের কাছে কোন পার্থক্য নেই । এরা কুকুর সামিল । এদের হাত থেকে তাদের নিজেদের মা-বোন রক্ষা প্য কিনা তা নিয়ে আমি সন্দিহান । আবার বিপরীত ২৫ % ছেলেও আছে যারা কখনও টিজ করে না । এখন কথা হচ্ছে বাকী ৫০% কারা ??এরা হচ্ছে মাঝা-মাঝি । এরা,হয়ত প্রত্যক্ষ ভাবে টিজ করে না, কিন্তু পরোক্ষ ভাবে ঠিকই করে । হয়ত সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে তখন পাশে দিয়ে কোন মেয়ে যাচ্ছে বন্ধুদের সাথে সেও যোগ দেয় । তারা কি মেয়ে দেখলেই টিজ করে ?? না । এখানেই চলে আসে কিছু ফ্যাক্টর । যার মধ্যে পরিবেশ , পরিস্থিতি, সামাজিক অবস্থান,অনেক কিছুই আছে । তবে সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু ভিকটিমের অ্যাপিয়ারেন্স। আর অ্যাপিয়ারেন্সের মাঝে পোশাক অবশ্যই বড় একটা ফ্যাক্টর । এই ছবিতে যা দেখানো হয়েছে তার কোন মিল বাস্তবে আমি পাইনি । আজ পর্যন্ত নিজের সামনে কোন বোরখা পরা মেয়েকে কেউ এমন হা করে দেখছে আর মর্ডান কালচার ফলো করা কাউকে , কেউই নোটিশ করছে না, এটা হয় নি ।

একটা ছোট স্ট্যাটিস্টিক দিই । আমার পরিচিতদের সাহায্যে ছোট গন্ডির মাঝেই একটা জরিপ করলাম । আমাদের মেডিকেলে যারা বোরখা পরে তাদের কখনও টিজের শিকার হতে হয়েছে কিনা? ১৯ জনের কাছে থেকে জানা হয়েছিল তার মাঝে কেবলমাত্র ১জন বলেছে সে দু-একবারের মত টিজের শিকার হয়েছে । এবং সে নিজেও বলেছে যে অন্যদের থেকে তার টিজের শিকার হবার ঘটনা খুবই নগণ্য । এখন প্রশ্ন হচ্ছে যারা বলছেন, শুধুমাত্র মেন্টালিটিই সব তাদের কাছে প্রশ্ন, ড্রেস যদি ফ্যাক্টর নাই হয় তাহলে বোরখা পরা মেয়েদের “টিজিং” এর শিকার হবার হার এত কম কেন হবে ? না, আমি কখনও বলছিনা সব মেয়েকেবোরখা পরেই চলতে হবে । এটা অবশ্যই তার নিজস্ব রুচিবোধের ব্যাপার । কিন্তু একটা ছোট জিনিসখেয়াল করি ? যখন কেউ শুধুমাত্র তার ফিটিং পায়জামাটা টাখনু থেকে ২ ইঞ্চি উপরে উঠিয়ে চলাফেরা করে, সেটা একটা ছেলের কাছে দেখতে যে কতটা ওড লুকিং লাগে ? আর সেটা থেকেই কিন্তু পরবর্তীতে এই টিজটাও চলে আসে ।


ছোট বেলা থেকে আমরা ভাবতে থাকি বাইরের দেশের সব ভালো । একটু বড় হবার পরে বুঝি বাইরের দেশ মানে উন্নত দেশ অর্থাৎ ইউরোপ , আমেরিকা, জার্মানির, কানাডার মত দেশগুলো । কথাটা সত্য না । আপনি যদি টপ টেন রেপ ক্রাইম দেশগুলোর নাম দেখেন তাহলে বিস্মিত হবেন। কারন নাম গুলো হচ্ছে যথাক্রমে দক্ষিন আফ্রিকা , সুইডেন, আমেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া , নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া , জিম্বাবুয়ে, ডেনমার্ক । যদি সামাজিক অবস্থাই সবকিছু হত তাহলে সুইডেনের মত দেশে কেন প্রতি তিনজন টিন নারীর মাঝে একজন সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হয় ? উত্তর খুঁজতে গেলে কি শুধুই মানুষিকতা আসবে ? মানুষিকতা অবশ্যই দায়ী কিন্তু আপনার পোশাকও যে কখনও বাধ্য করে সেটা ও মাথায় রাখা জরুরী । কারন, এক হাতে কখনও তালি বাজেনা । শুধুমাত্র মানুষিকতার দোহাই দিয়ে ইভটিজিং এর কীট থেকে মুক্তি পাওয়া যাবে না ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×