যায় বছর, আসে বছর
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন বছরের ভোর সকালে সূর্য়্যোদয় মানেই এই নয় যে সারা বছরটা ভাল যাবে। প্রতি বছরের শুরুতেই আমরা শুভেচ্ছা বিনিময় করি। কামনা করি যেন বছরটি শুভ হয় সবার জন্য। লৌকিকতা বজায় রাখতে যে যেমন পারি সুন্দর সুন্দর সব কোটেশান লিখে বা নিজের মত করে শব্দমালা তৈরী করে বন্ধু-বান্ধব এবং আত্মীয় -স্বজনদের শুভেচ্ছা পাঠিয়ে থাকি। কিন্তু তাতেই কি আর বছরটা সুখের হয়ে যায়? আমরা নিজেদের এবং দেশের সার্বিক অবস্থা এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারিনি যে প্রতিবছর আমরা শুভেচ্ছা জানাবো উত্তরোত্তর সমৃদ্ধির জন্য এবং তা ঘটেও যাবে। একটা সুন্দর এবং সুখী বছরের কামনায় আমাদের সবার জন্য প্রয়োজন দৃপ্ত অঙ্গীকার, নিঃষ্পাপ প্রতিশ্রুতি এবং জীবনকে জানার গভীর অনুভূতি যা হবে দেশের জন্য, সবার জন্য, যেন নতুন বছরে আমরা সুখ এবং সমৃদ্ধিকে তৈরী করে নিতে পারি। সৃষ্টিকর্তা সহায় থাকে তাদের প্রতি যারা সাহসী এবং কর্মে অঙ্গীকারাবদ্ধ।
আসুন, এই অঙ্গীকার ধারন করে আমরা একে অপরকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাই। ঘৃনা করি সন্ত্রাসকে। ভালবাসতে শিখি জীবনকে, লতা-গুল্ম, ফুল-কলি, বৃষ্টি , নদীকে, সৃষ্টির কল্যানকর সবকিছুকে।
শুভ নববর্ষ ২০১৪।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন