somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখের জলে লিখছি...

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তখন পাকিস্তানে। সম্ভবতঃ ২০১০ সালের ঘটনা। ইসলামাবাদের অফিসে বসে আছি। পাকিস্তানী কলিগদের মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে...কি নিয়ে যেন আহারে, আহারে করছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কি! মিঃ আমজাদ বললেন, কাল রাতে টেলিভিশনে খবর দেখেন নি? দুই ভাইকে কেমন করে পিটিয়ে মেরে ফেললো, তাও দিনে দুপুরে। 'দেখিয়ে, কেয়া চাল্‌ রাহা হ্যায় হামারা পকিস্তান মে।'

গতরাতে আমি ওদের খবর দেখিনি। কত দেখবো! প্রায় প্রতিদিনই বোমাবাজি, টার্গেট কিলিং আছেই। সেদিন অফিস থেকে হোটেলে ফিরে খবরের সময় টেলিভিশন অন করে দেখলাম সেই একই খবর তখনও প্রচার চলছে ভিডিও ক্লিপের সঙ্গে। খবরটা ভয়াবহ, মর্মান্তিক! দেখা যায় না। শিয়ালকোটে দুই ভাইকে চুরির অভিযোগে দিনভর পিটিয়ে মেরে ফেলে। এখানেই শেষ নয়। দু’জনের মৃতদেহ উল্টো করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। এরপর পিকআপ ভ্যানের পিছনে বেঁধে গ্রামে রাস্তায় চক্কর দেওয়া হয়। ভিডিও ফুটেজে সবই দেখানো হচ্ছে। সবচেয়ে করুন ব্যাপারটা হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ড প্রকাশ্যে জনতার সামনেই ঘটানো হয়েছে। জনতা ভিড় করে দেখছে, কেউ কিছুই বলছে না! এমন কি সেখানে একজন পুলিশকেও দেখা যাচ্ছিল। খবরে সেটাও বারবার বলা হচ্ছে। ফুটফুটে দুই কিশোর, সহোদর। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি, কোন মানুষ পারবে না। আমি বাঙ্গালিদের দেখানোর জন্য টিভি থেকে সরাসরি ভিডিও করেছিলাম এই ভেবে যে ওদের রক্তে নির্মমতা কেমন ভয়ংকরভাবে মিশে আছে। এই রকম নিষ্ঠুর ঘটনা ওদের দেশে অহরহ ঘটছে।

কিন্তু এখন, এই পাঁচ বছর পর আমার দেশের নির্মম-নিষ্ঠুর ঘটনা দেখে লজ্জায় অবনত হয়ে যাই। পাকিস্তানের সেই ভিডিও ফুটেজটা তাহলে আমি এখন আর কাকে দেখাবো? আমি কি ভেবেছি কখনো যে আমাদের দেশেও একদিন এমন ঘটনা ঘটবে। কি পার্থক্য তবে ওদের সঙ্গে আমাদের! রাজনের হত্যার খবর আর ছবি দেখে আঁতকে উঠেছি। আমাকে মুহূর্তেই মনে করে দিয়েছে পাকিস্তানের সেই ঘটনা। আমরা কি অন্ধকার যুগে ফিরে যাচ্ছি! আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু প্রায় একই রকম ঘটনা এর আগেও দু’চারবার ঘটেছে এই দেশে। এই সব নিষ্ঠুর-নির্মমতার আখ্যান এখানেই বন্ধ করতে হবে। নইলে আমাদের সামাজিক এবং রাষ্ট্রিক অবস্থান ভয়ংকরভাবে বদলে যাবে।

আমরা বাঙ্গালীরা কি খুব বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছি আজকাল? নিকট অতীতের ইতিহাস তো তাই বলে। কারা করে সেটা বিচার্য নয়, কিন্তু যারা করে তাঁরা বাঙ্গালীই, বাংলাদেশী। কাকে বলবো আমি, আমরা কি একজন আরেকজনকে ভাল করে চিনি?...শুধু GDP দিয়ে কিছু হবে না, ওতে পকেট একটু ভারী হবে ঠিকই, গায়ে ভাল জামাও উঠবে কিন্তু হৃদয়ের পচন রুখবো কি দিয়ে! আমরা পচেই চলেছি প্রতিদিন। হৃদয় পচলে কিছুই থাকেনা।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×