আমাদের বাসায় চারদিকে চারটা বারান্দা। আমার মেয়েরা শুধু বারান্দায় সময় কাটায়। আমি একদিন প্রশ্ন করলাম, বারান্দায় এতো কী??
ওরা বললো, ওরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখে, মেঘেরা সব একেক সময়ে একেক শেইপের হয়, কখনও দেখতে গাছের মত লাগে, কখনও একটা বেইবির মত লাগে...
বুকটা মুচড়ে ওঠে।
আকাশ দেখতে আমারও ভীষণ ভালো লাগতো! এখনও রিক্সায় চড়লেই আমি সামনে ডানে বাঁয়ে আকাশ দেখি।
কিন্তু ছোটবেলায়, আমাদের ঘরের সামনে একটা মাঠ ছিল, ঝুম দুপুরে সব বাড়ির আম্মুরা যখন ঘুম, তখন মাঠের কোণায় বসে চিকন একটা গাছে হেলান দিয়ে আমি আকাশ দেখতাম। নিজেকে নিজে গল্প শোনাতাম!
স্কুলের বড় মাঠের কোণায় কৃষ্ণচূড়ার গাছটায় হেলান দিয়ে আকাশ দেখতাম, আর গাছের পাতা ঝিরঝির করে পড়তে থাকতো!!!
আর আমার মেয়েরা আকাশ দেখে, হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়---বারান্দা থেকে।
তাও ভাগ্যিস, বাসায় এত বারান্দা ছিলো!! ভাগ্যিস সেই বারান্দা দিয়ে আকাশ দেখা যায়!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



