তাকে ডাকছিনা
ফোন ধরছিনা।
জানি সে দাঁড়িয়ে দরজার ওপারে
প্রতীক্ষায় বসে, হাতে ফোন ধরে।
অভিমানে যে আজ চোখের আড়াল
হাত বাড়ালেই হবে হাতের নাগাল।
প্রতিদিন তাই ভাবি ছুটে যাই
শক্ত সে দুটি বাহুতে হারাই
যাক ধুয়ে মুছে যত অভিমান
তাকে শুনবো বলে ফোনে দেই কান---
না-পাওয়ার ক্ষতি আশায় ঢেকে
স্বপ্নের খাতা বুকে চেপে রেখে
মুহূর্তগুলো গড়ায় মাসে
কোথা থেকে শুনি খবর আসে
স্বপ্নের ঘরে পড়েছে তালা
সাঙ্গ হলো অপেক্ষার পালা
ডাকলেও সে আর ফিরবেনা
দরজার ওপাশে কেউ দাঁড়াবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


