সাহারা খাতুনঃ কোন বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছেন
১৪ ই জুন, ২০১১ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, সাহারা খাতুন হচ্ছেন আইনের মহাপণ্ডিত। বিশ্বের সব আইন তার মুখস্থ। তিনি নিজের জীবন-যৌবন বিসর্জন দিয়ে আইন বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেছেন। কোন বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছেন আর কোন আদালতে কোন ধরনের মামলায় শুনানি করেছেন, এটা আমি জানি না! দেশবাসীও জানে কিনা সেটা বলতে পারব না।
বিরোধী দলের ডাকা হরতাল ঠেকাতে সরকার সারাদেশে ভ্রাম্যমাণ আদালত নামিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের শুনানি ছাড়াই তাত্ক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে একতরফা সাজা প্রদান করে। হরতাল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত নামানোর বিষয়টি অবৈধ ও বেআইনি বলে মন্তব্য করেন দেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তিনি ছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির ভ্রাম্যমাণ আদালতকে বেআইনি বলে মন্তব্য করেন। তাদের এ বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ব্যারিস্টার রফিক-উল হকের নাম উল্লেখ করে তাকে আইন পড়ার পরামর্শ দেন। আইন-কানুন পড়ার পর এ বিষয়ে মন্তব্য করার জন্য সাহারা খাতুন ব্যারিস্টার রফিক-উল হককে পরামর্শ দেন। সাহারা খাতুনের এ পরামর্শে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রবীণতম এই আইন বিশেষজ্ঞ বলেন, আইন পেশায় ৫০ বছর পার করে এসে এখন আইন শেখার জন্য সাহারা খাতুনের কাছেই যেতে হবে। এটাকেই বলে কলিকাল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন