
ভাবনার সীমারেখার কোন প্রান্ত নেই..
তুমি ভাবতেই পার,তোমার মত করে!
আর আমি আমার মত।
আমার বৃষ্টি ভাল লাগে না,
তাই বলে ভেব না আমি তোমার হাত ধরে ভিজবো না!
আমি বলব না,তুমি ঘন কুঁয়াশায় আমার পায়ের সাথে পা মিলাও,
আমি একাও হাটতে পারব!শুধু পথটা দীর্ঘ হবে.. এ আর কী!!
রাতের জোছনা আমার ভাল লাগে বলে তোমার চোখকে আমি কষ্ট দিতে চাই না,
তুমি ঘুমিয়েই জোছনা দেখো!
তোমার মেরুন ভাল লাগে আমার কালো,
কত্তবার ভেবেছি বলব' নীল শাড়িটার সাথে কালো টিপটা একটু পরবে!?'
আমি চেপে দিচ্ছি ভাববে ভেবেই বলিনি!
তুমি নীলের সাথে নীলই পরলে!
সবি তোমার সাথে যায়.. আর আমার সাথেও তোমার নীল!
ভাবনার সীমারেখার কোন প্রান্ত নেই,
তোমার আর আমার ভাবনা সমান্তরাল,রেল লাইনের মত!
সবি এক সাথেই হয়,শুধু একি হয় না!
একসাথে চলাটাও বা কম কিসে!?!পাশেইতো থাকছি,
তাই হয়তো থেমে নেই,আমাদের ' সমঝোতা এক্সপ্রেস'!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




