এই হৃদয়টা দৈর্ঘ্য-প্রস্থে মেপে দেখিস:
একটা বিশাল সাম্রাজ্য পাবি;
ফাঁকা:রাণীহীন!

ভান্ডার নেই,গড়ি তাজমহল,
একবার ডুব দিয়ে দেখ এ মনে,
আমি ঘাম-রক্তহীন গড়েছি ভালোবাসার কুঠির!
জোসনায় জ্বল-জ্বল করেনা;
জোসনা চুঁয়ে পরে ফাঁক-ফোকর গলে।
ভালোবাসা পদার্থ নয়,
মিলানো যায়না E=mc2 সূত্রে!
সব মেঘে বৃষ্টি নামেনা,
সব মন ভালোবাসতেও জানে না,
ভালোবাসা পৃষ্ঠটানের মতই একটা মায়া,
তোর জন্যই আমি ছাপ রেখে যাই,
আমার জন্যই তুই বৃষ্টি হয়ে নামিস-
আকাশের বুক ছিড়ে!
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



