সেই হতে অনূভুতি:
আর কোন হাত নেই,যে এমন আবেগে ছুঁতে পারে!

কচি-কাঁচারাও একদিন বুড়ো হয়;
তিক্ততা বাড়ে অনূভুতির কোমলতায়,
তোমার আমারও হয় কলহ;
তিক্ততায় কভু কি ছুঁয়েছি অন্য হাত?
না তো!
তোমার বেলায় হয়েছে কি তাও?!
তোমার হাসিটা অতটা আহামরি নয়,
তোমার চাহনী অতটা ডাকেনা পুরুষের চোখ:
ভাবছো,কেন আছি সাথে?!
তোমার হাসিটা আমিও কোথাও পাইনি খুঁজে,
তোমার চাহনী আমায় করেছে নির্ভয়!
তবু একদিন হঠাৎ ঝড় নামলে,
বিবেককে বলোনা যেন-'তুমি অবহেলিত'
কান পেতনা কুচক্রীর মাতমে!
ভালোবাসা গুলো সমান্তরাল চলতে পারে না..
একসাথে চলুক দু'কদম আগে-পিছে,
যাতে তুমি হাত বাড়ালেই পাও,
আমি বাড়ালেই পাই তোমার হাত!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



