সহস্র চেষ্টায়ও পাইনি খুঁজে তোর রক্তাক্ত হৃদয়;
বেশি ভাবুকের প্রেম হতে নেই,
বুঝাতে গিয়েই তোরে দিলাম: ব্যর্থতার পরিচয়!

তোরে দেখেই বুঝলাম:
মানুষ দু'চোখে দু'টো সমুদ্র ধরতে পারে,
বুকে একটা ব্যাথার হিমালয়,
আমার চোখেও নোনতা জল ছিল,
বুকে অসহ্য ব্যথা,
যদি ফিরে তাকাতিস!
আঁড়ালেই ও ব্যথা কিযে করে ক্ষয়!?
আমি ভিষন নেশাগ্রস্ত এখন,
তোর স্মৃতি আফিমের মতই;
যতবারই ঝেড়ে ফেলি,ততবারই দিই ডুব!
অত আহামরি নয় রূপ-যৌবন,
মানুষ ভুলেনা,এক সাথে থাকা দীর্ঘক্ষণ,
শুধু তাই:তোরে মনে পড়ে খুব!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




