আমি অগোছালো লোক,
ভেবেছি তুমি গুছিয়ে দিবে,
তাই ইচ্ছে করেই গুছাই না!
আলো শেষে আবার আঁধার নামে,
সকালের স্তূপ করা কাঁথা রাতে জড়াই
আমি অগোছালোই থেকে যাই..
খুব কম করেই বলি,
যাতে তোমার কথায় বাঁধা না পরে,
হয়তোবা শুনতে বেশ লাগে।
অনেক কিছুই শুনি,মনেহয় আমারই ব্যর্থতার গল্প!
একা হাটতে কেমন যেন,

হাটি আর কল্পনায় তোমার হাত ছুঁই!
তুমি হয়তো তখন বন্ধুদের আড্ডায়।
নরসুন্দর সাহেব বলে-" স্যার চুলটা মিডিয়াম রাখি!?মানাবে!"
আমি তাড়াহুড়ো করেই ' না' বলি;
ওগুলা বড়ই তোমার পছন্দের!
কাল শার্টটা পরবো ভেবেও পরি না,
কেন তুমি তা জানই!
তোমার নীল ভাল লাগে বলে!!
কতটা দিন ভেবেছি বৈশাখে লাল টুকটুকে পাঞ্জাবীটা গায়ে জড়াব আর তুমি লাল শাড়ী,
না' আর হ্যাঁ শব্দ দুটো তড়িৎই আসে তোমার,ভাল লাগলে হ্যাঁ,না হয় না!
এ বেলায় না' ই এল!
দেখতে আমায় যাই-ই লাগুক,ম্যাচুঊট' না!
তাই,প্রতিবেলায় ওটাকে সময় দিই,
তুমিতো নয়টার আগে সূর্যই দেখনা,যখন দেখো; নিজেকে দেখার সময়ই থাকে না;কপালের ভাঁজটা বয়সের না আলসেমির!?
মানুষরা খুব একটা দিন বাঁচেনা,
দিনগুনে দেখলে নিঃশ্বাসই বাড়ে,
তাই,আমি তোমার মতই বাঁচি,
তুমি কি তা পার না!?
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




