পাখি তোরে দেবো বন্দী জীবন,
তুই উড়বি,ডাকবি মনেরই খাঁচায়,
পাখি তোরে শেখাবো মনের ভাষা,
বল্লে বুঝবি,আমি কী আপন!
পাখি তোরে আহার-নিদ্রা সবি দেব,
দেব ভালোবেসে স্নান,
পাখি তোরে নিজের হাতেই সাজিয়ে দেব,
গুছিয়ে দেব মান!

পাখি তোরে রাখব আলোয়,
আঁধারে থাকবো পাশে,
পাখি তোরে যেতেও দেব না!
মরণ যদি আসে!
ভয় লাগে,তুই বনের পাখি,
মিশে যদি যাস বনে!?
তাইতো তোরে দেইনা মিশতে,
রাখি সঙ্গোপনে!
যতই দেখাস অভিমান তুই,
ভার রাখিস ওই মুখ..
খাঁচার দুয়ার খুলে দেবনা,
শূন্য করতে বুক!
আমি ভীষন অধিকারী,
মনের খাঁচায় বন্ধী করি,
রেখে দেব বাকিটা জনম..
পাখি,তোর সাথে দুখ-সুখ বাটব,
অষ্টপ্রহর জেগে থাকব,
একি সাথেই যাব ছেড়ে,এ ধরাধম!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




