বাবুই সেজেছি..
বুনেছি হৃদয়ের তৃণে ভালোবাসা!
একটা বেডরুম,আর একটা ডাইনিং;
পুরোটাই ভালোবাসায় ঠাঁসা।

আবেগের বৃষ্টিতে দু'জন ভিজেছি অনেক,
ভালোবাসার রৌদে তপ্ত করেছি দেহ-মন,
পূবালী বাতাসের দোলায় দুলেছি,
আর জোসনায় সেকি মাখামাখি অষ্টমি তিথিতে!
ভালোবাসা এত্ত উচ্চতায় গেলে ভয় কিসের বলো?!
কোন একদিন তবু,
চড়ুইয়ের পাল এসে ঘিরে ধরে,
দালানের স্বপ্নে বিভোর হয় তোমার মন!
এরপর যতটা দিন:
বৃষ্টিকে এসিড মনে হয়েছে,
রৌদকে জ্বলন্ত আগুন,
দখিনা বাতাসও ছেয়ে গেছে বেদনায়;
তফাৎ হারিয়েছে পূর্ণিমা কি অমাঁনিশা!
যাকে ভালোবাসা যায়,
অবিশ্বাসে তার মৃত্যু হয়,
এর চেয়ে ঢের ভালো:
তুমি সুখ খুঁজো,
ভালোবাসলে এক সাথেই থাকতে হবে এমন কোন কথা নেই।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




