................................
একটা শালিকও একলা নেই;
একটা প্রজাপতি কিংবা ঝিঁঝিঁ পোকা!
জ্যান্থোফিল বসন্ত দিয়ে যায় ফুলে ফুলে,
আর বসন্ত লুকোচুরি খেলে,
বেলা বেড়ে যায় অবেলায়,
মেঘের রং করা চুলের ভাজে,ধূসর রং গজায়!
কৃষ্ণচূড়ার রং এখনো লাল,
তাই বলে,ওটা সাদা- কালো চুলে মানায়!?
না,চামড়ায় ভাঁজ পরা হাতে!?
হয়তো বা মানায়,তবে টিউলিপের দেশে,
এখানে সব পোড়া: মানুষ,মন,সময়!

তাই,
মানুষগুলা এখানে একলা ত্রিশ বসন্তেও,
না মানুষ শালিক হয়,না ঝিঁঝিঁ পোকা;
একলাই পুরে ছাই হয়,
ওড়ে যায় সবটুকু বসন্ত পেছনে ফেলে...!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




