তাঁর বদন টা পুরো কাহিনীর সেই অপ্সরা মেনোকার মতো ছিল না;
ছিল না কল্পিত সেই ক্লিওপ্রেট্টাও,
কিংবা লিওনার্দোর মনে ঠাঁই পাওয়া মোনালিসা',
ঊপখ্যানের শকুন্তলার মতোও সে নয়,
নয় সে বার বৎসের সাধনায় এক পলক ধরা দেওয়া 'রজকীনি'!

সে?
সে অতি সাধারণ এক ললনা,
অপ্সরী কিংবা দূর্লভ মানসী নয়;
কিন্তু ;
তাঁর চলাতে গতি আছে,
বলাতে আছে আবেগ!
চাহনীতে ঈর্ষা আর ভালোবাসা দু'টোই আছে,
হৃদয়ের মাঝে আছে জীবনের লোলুপতা!
তার স্বপ্ন আর আশাতে আছে :মাদকতা!!
চোখেতে তাঁর শতবর্ষের আলোক!
তাঁর চলাতে,বলাতে কিংবা স্বপ্নের মাদকতাতে-
পরাজিত অপ্সরা মেনোকা,ক্লিওপ্রেট্টা কিংবা লিওনার্দোর মোনালিসা!
সে কোন ঊপখ্যান কিংবা বার বৎসের সাধনা নয়;
সে এ জীবনে বাস্তব:
বার (১২) দিন কিংবা মাসের লুকানো ইতিহাস!
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



