///////////////////////
অপেক্ষায় বেলা বাড়ে,
ঘড়ির কাটা সহস্রক্রোশ ঘুরেও বৃদ্ধ হয় না,
সূর্যটা দিক হারায় না বলে বুঝানো যায় না,গত হওয়া আর অনাগত দিনের তফাৎ!
আহ্নিকের চাকায় ভর করে বসন্ত এখানে আসে বার বার,

সময়ের ওপর অভিমান করে থাকা যায় না:তাই ডালহীন বৃক্ষটাতেও সবুজ নামে,
স্বর্ণলতাও ফুল ফুটায়,
মানুষ আর কোকিল উভয়ই গায়,
উভয়ইতো বর্ণচোরা!
এ বসন্তে লাল আচ্ছাদন তো ও বসন্তে হলদে,
এ বসন্তে রিকশা তো ও বসন্তে পাজেরো,
এ বসন্তে পরিচয়হীন কারো হাতে হাত তো ও বসন্তে সমঝোতার সঙ্গী!
জড়-জীবনের কোন মূল্য নেই এখানে,
বসন্ততো উপলক্ষ্য ছাড়া কিছু নয়;
মানুষগুলা চলতে হয় বলেই চলে,বলতে হয় বলেই বলে:
ভাল লাগার হাতটি ঝাপটে ধরে চলা হয় না,
মনের কথাগুলা আবেগে জড়িয়ে মন খুলে বলা হয় না,
বসন্ত নামলে এখানে :
ভাল লাগার হাতটি কল্পনায় ছোঁয়া যায় সমঝোতার হাত ধরে!
কিছু কথা অভিনয় করে হলেও বলা যায়!!
আর সহস্র রঙের আচ্ছাদন ফাঁকি দিয়ে,
কালো এক জোড়া চোখ খুঁজতে গিয়ে,জলহীন চোখেও কাঁদা যায়!
বসন্ত এখানে বার বার আসে:
মানুষগুলোকে জড় হওয়া থেকে বাঁচাতে,
কোন একদিন মানুষ ভালবেসেছিল জানাতে,
আর জলহীন চোখের জলে বসন্ত ধুয়ে দিয়ে নতুন বসন্তের অপেক্ষায় বাঁচতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


