অসীমের পথে হাঁটে,
এখানে হাতে হাত ছুঁয়ে পাশা-পাশি চলা,
তবু একলা জীবন কাটে!

এখানে মনে মনে হয় স্বপ্ন বুনা ,
জনে জনে বাঁধে ঘর!
এখানে বাবুই স্বপ্ন ভিজে বরষায়,
ঘরে ঘরে যাযাবর!!
এখানে চোখে চোখে কত কথার খেলা,
মুখে মুখে বোবা ভাষা,
এখানে মনের ভাষা কেউ বুঝেনা,
পঁচে যায় ভালোবাসা!
এখানে কান্না হাসির রেল থামেনা,
থামে না সময়ের বুনা জাল;
শরতের মেঘ দাঁড়ায় না এখানে,
যেন ছুটে চলে 'মহাকাল'।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




