দরজা কত কাল বন্ধ গো তোমার,
কড়া নাড়লাম,খুললে না;
আঘাত করলাম,তাও খুললে না;
সজোরে আঘাত করে ভাঙ্গলাম,
ভেঙ্গে গেল তোমার মন!
আমি ঢুকার অধিকার পেলাম না।

অতঃপর,তুমি আবার দরজা জোড়ালে,
আবার আটকালে হুঁক,
আমি এখন আর তোমার দুয়ারে এসে দাঁড়াই না,
কড়াও নাড়ি না,
আঘাতও করি না আস্তে কিংবা জোরে!
শুধু আসা যাওয়ার ছলে,
এক পলক তাকাই-তোমার খোলা জানালায়,
যদি আরেকটি বার খুলে দাও মনের দুয়ার!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



