আমি কতবার হয়েছি `মরফিয়াস',
তুমি আসনি তবুও,
আমার ঘুমের স্বপ্ন রাজ্যে।
ফিরিয়ে দিয়েছি কত-জ্ঞান,মান,সম্পদ;
আমি প্যারিস' তুমি হেলেন' হবে বলে!

আজ চেয়ে দেখো:
এই মর্ত্য মানবের চোখে ঘুম নেই,
জল নেই-কাঁদার মতো!
আজ চেয়ে দেখো:
এই হৃদয় নগরীর ধ্বংসস্তূপ;
বিরহের লেলিহান শিখা
পুড়ে গেছে ধন,মান,জ্ঞান,
উড়ে গেছে ছাই হয়ে-
ভালোবাসার নিহারীকা!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



