হাত হাতড়ে পা'টা খুঁজি
দু'চোখ বুজি,
আমার কি যেন কি নেই।

নিশ্বাসতো ঝরছে ভিষণ,
তাকেইতো বলে জীবন'
শুধু বুকের মধ্যে কাঁপন ধরায় যেটি
নাম দিয়েছে কেউ একজন হৃদয়' বলে সেটি!
আমার বুকের বামে কাঁপন ওঠে,
হৃদয় গাঙ্গে পদ্ম ফোটে,
ঝরে আবার হৃদয়েতেই গুঁজি!
আমি রোজ নিশিতে স্বপন দেখি ,
নাম দিয়েছে কে তার আঁখি'
জল রাখে তার এককোণে আর
অন্য কোণে রঙের মাখামাখি!
আমি আঁখির মালিক,
স্বপ্ন অলীক,
শুধু জল ডাঙ্গাটার মাঝি!
আমার কি যেন কি নেই:
দু'হাত রিক্ত,
জীবন তিক্ত
রঙের আঁখি ;রঙহীন সিক্ত!
হৃদয়েতে একলা ডাহুক ডাকে
প্রাণ খুঁজে যায় কাকে?!
হাতে যে হাত রাখে,
কি নামে তাকে' ডাকে?!
চোখে যে চোখ রাখে ,
কি নামে তাকে ডাকে?
ভালোবাসা' হয়তো তারই নাম;
লোকে বলে পাইনি আমি যাকে'!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



