
তোমার জোছনা দেখার সঙ্গী ছিল,
বৃষ্টি ভেজায়ও সঙ্গ দিল,
আমার চেয়ে হয়তো আপন 'সে'!
হুড ফেলানো রিকশাটাতে তোমার পাশে
কেউ তো ছিল,
মিস করেছো আমায় কিগো,
হাতটি যখন ছুঁয়ে দিল?!
থিয়েটারেও তোমার পাশে থাকতে
আমি পারিনিতো,
অন্যকেউতো পাশেই ছিল,
রাগ করে হল ছাড়নিতো!
বার্গউইচে' ফুচকা হাতে,
শত ছবি অনলাইনেতে,
কোথাও আমি নেই
তবু, মনের কোণে পুষি আশা,
তোমার টক-মিষ্টি ভালোবাসা,
সেটা যেন আমিই পায়-
ভাবনা শুধু 'এই'!
কিন্তু দেখো: সন্ধ্যাবেলা,
আমায় নিয়ে তোমার খেলা,
জুয়ার মঞ্চেই উঠলো 'ভালোবাসা'
তোমার হৃদয় অনেক দামী,
কিনতে সেটা পারিনি আমি,
তুমি হলে 'জুয়াই জয়ী'
আমার ঘুচলো আশা!
মনরে এখন প্রশ্ন ছুড়ি:
আমি ছিলাম কে?"
কোথাও তোমার আমি কি ছিলাম?!
ছিল, অন্য 'সে'!!
শাহেদ শাহরিয়ার জয়,
ছবি-সংগৃহীত।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



