তোমাদের ও কোন লজ্জা নেই;
চোখে কামনার আগুন,
জিহ্বায় তেতুলের জল,
জ্বালামুখে দূষিত হরমোন!

তোমাদের কোনই লজ্জা নেই,
নির্জন ফুটপাত,লোকরণ্য কিংবা ঝুপড়িতে
তাই অবার্চীন অানন্দ কুড়াও!
বাদামের ফেলে আসা খোসা,পটেটোর ছেড়া প্যাকেট আর রাবারের খামে আটকানো
DNA' স্বাক্ষ্য দেয়: তোমরা নির্লজ্জ!
কখনো আপোসে,
কখনো বা অভ্যেসের তাড়নায়
খুলে পেলো লজ্জার ফিতা-হ্যাছকা টানে!
কখনো বন্ধু' নামে,কখনো যাচিত পুরুষ,
অযাচিত `গৃহপালিত শিক্ষক'
কিংবা দু'কদম হেটে পরিচিত মুসাফির;
এর চেয়ে বেশি কিছু লাগেনা তোমাদের,
ঢ়ের কোন যুক্তি ও লাগে না-
নষ্টপথের ইশারায় সাঁড়া দিতে!
হ্যাঁ,তোমাকেই বলছি!
ভেবে দেখেতো,তুমি কি তাদের দলে নও?!
সবাইকে 'টাঙ্গাইলের পল্লী'তে যেতে হয় না;
কিছু মানুষ পাকস্থলির জ্বালাও পোহায় না।
তবুও,শহরের অলিগলি,ফুটপাত-ডাস্টবিনে প্রাণহীন প্রাণের অস্বিত্ব মিলে রোজ!
অথচ তোমরাই ; সভ্যতার চাদরে নিজেদের ঢেকে বলো:
'আমরাই সেরা সভ্য!'
আর গলির ঐ কুকুরের মুখে তোমাদেরই সভ্যতার চিহৃ: অস্ফুট নাক-চোখ,হাত-পা ,অপদামস্তক!
এভাবেই মানুষ' তোমরা 'অমানুষ' হও,
নির্লজ্জ হও,
এ লজ্জা ঢাকার যে কােন মুখোশ কিংবা অাবরণ নেই!
শাহেদ শাহরিয়ার জয়
ছবি-সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



