ঊষার মিষ্টি আলোয় কেউকি কখনো মধ্যহ্নের উষ্ণতা অনুভব করতে পারে?
তুমি যখন এসেছিলে:
তখন প্রকৃতি সবুজ ছিল,কৃষ্ণচুড়ায় আগুন রঙ ছিল,
তোমার ঠোঁটের কোণ এক চিলতে হাসি ছিল,
হাতের কাকনের রুমঝুম ,পায়ে নূপুরের নিক্কন ছিল...
এত্ত সুর-মাধুর্যের মাঝে,কেউকি নিষ্ঠুর কিছু ভাবতে পারে?!

প্রকৃতিকে ভালোবাসতে বারণ নেই,
কৃষ্ণচূড়ার রঙ মনে মাখতে কারণ লাগে না,
কিছু কিছু হাসি 'প্যানাসিয়া' হৃদয়ের জন্য,
তোমার হাতের কাকন কিংবা নুপুরের নিক্কন ধ্বনি আমার সবুজ মনে
কি যে এক সুর তুলেছিল;
কোন সুরই নেই তোমাকে বুঝাবার!
আমি বিমোহিত ছিলাম:
কোন এক মন্ত্রণায়!
তুমি যা-ই বলতে,আমার আজ্ঞাবহ হৃদয় নত হতো তাতে!
তুমি যা-ই চাইতে,মন কখনোই দাঁড়াতো না তার বিপরীতে,
বেশি ভালো,কখনোই ভালো নয়;
কিছু মানুষ এমনি তো বলে,
ভালোবাসাটা তাই রঙ ছেড়েছে অকালে,
তোমার ঊষামাখা মিষ্টি আলোয় ভেজা ভালোবাসা বিসুভিয়াসের লাভা হয়ে গেছে হঠাৎ
তোমার মনের বিবর্ণ মাঠে আর হয়নি ভালোবাসার বেড়ে ওঠা,
বড়ই নির্মাক্ষিক হয়ে গেছে তোমার মন!
আমার চোখেও জল ছাড়া আর ভাসেনি কোন রং,
মরে গেছে সুপ্ত থাকা ভালোবাসার বিশ্বাস!
জানি এমোনও তো হয় ভালোবাসা,
মানুষের মন ও মরে যায়,
তবে ,বিশ্বাসে আসবে কি:
খোলশহীন ও ভালোবাসে কোন কোন হৃদয়?!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



