somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহেদ শাহরিয়ার জয়
সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই.."শাহেদ শাহরিয়ার'',জয়' নামটা বন্ধুদের দেয়া।ওটা'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

তোমার রংধনু মন আমার নীল ভালোবাসা

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন একদিন হয়তো বলেছিলে-
তোমার একটা কুঁড়ে ঘর হলেই চলবে;
যেখানে আমার বুকে মাথা রেখে কাটাবে অষ্টপ্রহর,



তোমার ডায়েটের অভ্যাস আছে,
তাই,দু'মুটো ভাত আর সিদ্ধ ডিমের চেয়ে বেশি কিছু লাগবে তোমার লাঞ্চে!
আকুতি ছিল:
শুধু খাবার পর যেন মুখটা আমিই মুছে দিই!

মধুচন্দ্রিমায় বিলেতে যাবার বায়না তোমার থাকবে না;
জােছনা রাতে যেন দীঘির পাড়ে তোমার হাত ধরেই জোছনা দেখি,
অমানিশায় যেন তোমার হাত শক্ত করে আঁকড়ে থাকি,

চৌচাকার কোন দামী গাড়ির অভিলাসও তোমার নেই;
শুধু যেন আকাশ মেঘলা হলে তোমায় নিয়ে হুড ফেলা রিকশায় ঘুরে আসি দূরে কোথাও,
সর্দির ভয়ে যেন না লুকায় ছাতার নিচে!

ছুটির দিনে ক্যান্ডেল লাইট ডিনারের আহ্লাদ তুমি করবে না জানি;
শুধু সময় পেলে বার্গউইচে ফুচকা খেতে যেন নিয়ে যাই,
ফিরার সময় যেন ক্যান্ডিতে কফির অফার করতে না ভুলি!

ঈদ কিংবা পার্বণে দামী শাড়ি অথবা গহণা পড়ার অভ্যেস তুমি ছেড়ে দিয়েছো জানি,
বেলি ফুল তোমার বড়ই পছন্দের:আমি যেন মালা এনে খোপায় গেঁথে দিই তোমার,
আর পিননের দাম যতই হোক;রঙ যেন একই হয় দু'জনার!


সময় বড় নিঠুর হয়গো প্রিয়তম!
মানুষেরও মনে গুন ধরে,
রঙ ঝরে;
যে বিশ্বাস আমি এ প্রকৃতিকে করিনি:বদলায় বলে,
সে বিশ্বাস তোমার কাছে জমা রেখেছি।

আজ তোমার হাজারো চাওয়া মুছনি হয়ে মুছে দেয়:
আমার 'পেন্সিল বিশ্বাস'
তোমার এখন বিশাল ড্রইয়িং,খোলা বারান্দা আর সাজানো বাগানওয়ালা বাড়ি চাই,
টয়োটা কিংবা এক্স কোরেলা ব্রান্ডের কোন গাড়ি চাই,
মধু চন্দ্রিমায় মালদ্বীপ কিংবা শ্যামদেশে রাত্রীযাপন চাই,
২২ ক্যারেটের সোনা,ডাইমণ্ডের রিং আর মুক্তার মালা চাই,
বেলী ফুল বেশ্যারাও পরে!
তোমার গোলাপ আর গন্ধরাজের মিশেলে মাথায় দেবার চাক্তি চাই!!

চাই,যত কিছু চাইবার আছে,
শুধু 'দরিদ্র ভালোবাসা' থেকে মুক্তি চাই,
আবেগের প্রলাপ থেকে স্বস্তি চাই,


যদি জানতাম তোমার এত্ত কিছু চাই,
বিশ্বাস করো: আমি মানুষ না হয়ে তোমার সবক'টা চাওয়া হয়েই জন্মাতাম আজন্মকাল!






সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×