somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহেদ শাহরিয়ার জয়
সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই.."শাহেদ শাহরিয়ার'',জয়' নামটা বন্ধুদের দেয়া।ওটা'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

জয়ী হওয়ার প্রথম পা'!

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জয় বেহিসেবী মানুষ;হিসেব করে কখনোই চলা হয়নি।হেঁটে চলার পথ সে রিকশায় গিয়েছে,রিকশার পথটা সিএনজিতে...তাই সবাই যেটা পুঞ্জীভূত করার চিন্তায় থাকে;সেটা জয়ের করা হয়ে উঠেনি কখনোই।ভোগেছে অনেক সেটার জন্যই।অনেক কিছু হারিয়েছে,যা হারাবার নয়,তা'ও!।একটা সময় ছিল,গ্রাম থেকে শহরে উঠে আসতে তাকে সংগ্রাম করতে হয়েছে।পড়ালেখা চালিয়ে যেতে তাকে কাধে কোদাল তুলে নিতে হয়েছে,তাতেও যখন হতো না তখন চাতকের মতই ওপরের দিকে তাকিয়ে কতকাল কেঁদেছে সে খবর পাড়ার প্রতিটা বেওয়ারিশ কুকুর আর বাঁশ ঝাড়ের পাশের ঐ একলা ব্রীজটাই জানে।যখন সে এসএসসি দিচ্ছিল;ফর্ম পূরনের টাকাটা জোগাড় করতে পারছিল না,কোনভাবেই।হঠাৎ করেই একদিন একটা ছাগলের বাচুর তাদের উঠোনে এসে ধরা দিল,অনেক খোঁজা হলো তার মালিক কে,পাওয়া গেল না।বাচুরটার গায়ে অনেক আটালী পোঁকায় রক্ত চুষছিল।জয় বাচুরটাকে গোসল করিয়ে গায়ে বনাজী ঔষধ লাগিয়ে সুস্থ করে,সে ছাগলটা একটা সময় জয়ের স্বপ্ন পূরনের উপাদান হয়ে যায়: ওটা জয়কে হয়তো অদৃশ্য কোন শক্তিই দিয়েছে।এরপর ও তার দুর্দশা যায়নি।যখন সে এইচএসসি দিবে তখনও ফর্ম পূরনের টাকার কথা ভেবে অানমনে রাস্তায় হাঁটছিল আর ভাবছিল এবার আর বোধয় পড়ালেখাটা হবে না। এটা ভাবতে ভাবতেই রাস্তার কাছায় জমানো বালিতে উদাসীন ভাবে লাথির ভঙ্গিতে পা চালাচ্ছিল;হঠাৎই তার চোখ চকচকে কিছু একটা ধরা দেয়। সে হাতে নেয়,'কানের দুল'।সে তার পাশের দু'বন্ধুকে দেখায় সেটা।তারা হাসতে হাসতে বলে-নে,এইটা তোর বৌকে দিস!
জয় আজো তার সে বন্ধুদের দেয় ধন্যবাদ দেয়,যদি তারা দুলটা ফেলে দিত অথবা নিজেরা নিয়ে যেত,হয়তো তার পড়ালেখাটাই হতো না।সেই দুলটা বিক্রির টাকায় তার ইন্টারের ফর্ম পূরন যে হয়েছে।অদৃশ্য শক্তির প্রতি তার বিশ্বাসের ভিতটা আরো মজবুত হয় যখন সে ইন্টারে অসুস্থ থাকার পরও কলেজে ফার্স্ট হয়।পড়ালেখার নেশাটা তাকে পেয়ে বসে,সাথে পরিবারের বংশগত দারিদ্রতা।দুটোকেই সে লালন করে,ছিড়তে চায় পারে না।সেটা ছিড়তে সাহায্য করে তার বড় ভাইয়ের এক বন্ধু।তিনিই জয় একজোড়া কবুতর উপহার দিয়েছিল ই্‌ন্টারে ভাল রেজাল্ট করায়।জয় আর বেশি কিছু চাইতে পারে নি।তাই সে অদৃশ্য সে শক্তির কাছেই চায়: যেন সে ইংরেজিতে অনার্স করতে পারে। জয়ের আ্ত্ন বিশ্বাস এতটাই ছিল যে অদৃশ্য সে শক্তিটা জয়ের সবকথাই শুনছেন,এটাও শুনবেন।তাই বাবা-মা যখন দারিদ্রতার দোহায় দিয়ে শহরে যেতে বারণ করলো,জয় কিছু বলে নি। অনেক সখের কবুতর জোড়া বিক্রি করে ৬৫০ টাকা পকেটে নিয়ে ছুটে যায় শহরে,এ শহরে পরিচিত বলতে শুধুই তার কলেজের একজন,যে ভার্সিটি ভর্তির কোচিং করছে। জয় তার কাছেই যায়,তার হাতে ৬০০ টাকা দেয়,ফর্ম কেনার জন্য আর প্রস্তুতির জন্য একটা বই কেনার জন্য।সে কোচিং থেকে মোটা একটা বই জয়কে কিনে দেয়।বাদলা সেটা নিয়ে গ্রামে ফিরে আর তন্ন তন্ন করে প্রতিটা পাতা।একটা দীর্ঘ সময় পর রেজাল্ট দেয়। জয় আর তার সে কলেজ বন্ধু রেজাল্ট খুঁজতে থাকে...শেষ দিক থেকে খুঁজে তারা।খুঁজতে খুঁজতে তার বন্ধুটা পায় এগারশো সিরিয়ালের কোথাও!অর্থাৎ সাবজেক্ট পাওয়া হয়তো হবে না,আর পেলেও বাংলা কিংবা ইতিহাস ছাড়া কিছু জুটবে না।জয়ের মনটা প্রায় ভেঙ্গে যাবার অপেক্ষায় চোখ বুলাতে থাকে প্রথম লিস্টটায়।প্রথম লিস্টের নিচ দিক থেকে উঠে আসে একদম প্রথম সিরিয়ালে...জয়,কেঁদে দেয়।সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না।সে তার বন্ধুকে ডেকে তাই নিশ্চিত হয়,না ওটা তারই রোল ছিল!এরপরও প্রতিটা দিন তাকে শহরে ঠিকে থাকার জন্য সংগ্রাম করতে হয়েছে।কাঁচা বাজারে মসল্লা বিক্রি করতে হয়েছে,মাটি কাটতে হয়েছে। এতকিছুর পরও একটা জিনিস হয়েছে,ইংরেজিতে তার অনার্স আর মার্স্টাস ডিগ্রীটা হয়েছে।সাথে জুটেছে মনের কথা শুনার মতো কিছু মানুষ,তাদের কেউ কেউ আবার মনের গহীনেও ঢুকে গিয়েছে,যেটাকে সমাজ ভালোবাসা বলে।কিন্তু বাদলা চাতক,তৃষ্ণাত্ব চাতক।তাই ওর পাশে থাকেনি। যার আজীবন পাশে থাকার কথা ছিল সেও। নেশা তাকে এই পোড়া শহরে ডেকে এনেছিল,পড়ালেখাটা হয়তো হয়েছে,কিন্তু তার কাদা-মাটি মন পুড়ে অঙ্গার হয়ে গেছে।তার এখন ভীষণ মিস করে তার শৈশব আর গ্রাম সাথে সেই ছয়দিনের ছোট বাচ্চা দেয়া কবুতর জোড়া,যেটা ভার্সিটির ভর্তি ফর্ম কেনার জন্য তাকে বিক্রি করতে হয়েছে।
কিন্তু জয় তার নিজেকে অবাক করে কিছু অদৃশ্য নোট জমা করেছিল একাউন্টে আর পুরাতন ডায়েরীতে।ভেবেছিল কাউকে কখনোই কিছু দেয়া হয়নি;কিছু একটা দেবে।সেটা আদৌ হয়ে ওঠেনি।তবে,সেই নোটগুলো জীবনে অন্যকিছু নিয়ে এসেছে: জয়ের আমিকে মেলে ধরার সুযোগ।"জলরঙ বসন্ত" কাব্যগ্রন্থটি জয়ের ভিতর অন্য একটি মানুষের জন্ম দিয়েছে।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×