সবকিছু আগের মতোই আছে।
আমি আছি, বন্ধুরাও আছে।
ঘোরা-ফেরা-আড্ডা চলছে আগের মতোই।
কিন্তু কোথায় যেন অপূর্ণতা রয়ে গেল।
সবকিছুই উপলব্ধি করতে পারছি।
তবুও এর সহজ কোন সমাধান মেলাতে পারছি না।
কিছু একটা ধরতে গিয়েও পারছি না।
বারবার পিছিয়ে যাচ্ছি কাঙ্খিত লক্ষ্য থেকে।
আর ভালো লাগে না স্বপ্ন দেখতে।
স্বপ্নগুলোও বড় স্বার্থপর। কেবল আশাই দিয়ে যায়। বাস্তবতায় রূপ নেয় না।
তবুও আশার শেষ নেই....
কখনো কি তা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবে!! কবে আসবে সেই মহেন্দ্র ক্ষন!!
নাহ, আর ভাল্লাগে না কিছু.....
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


