শব্দ, কন্ঠস্বর আর অঙ্গভঙ্গি....এই তিনটি জিনিস ব্যবহার করেই কিন্তু আমরা মানুষের সাথে কথা বলে থাকি।..এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে, এই তিনটির মাঝে কোনটির উপর আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিৎ?...এই তিনটির মাঝে কোনটি বেশি ব্যবহার করলে মানুষের আরো বেশি কাছাকাছি যেতে পারবো এবং মানুষ আমাদের কথা আরো ভালো ভাবে গ্রহণ করতে পারবো, সেইটা যে কোন ক্ষেত্রেই হোক না কেন?
সুন্দর সুন্দর শব্দ বেশি বেশি ব্যবহার করে?...নাহ! হলো না উত্তর!
তাহলে, নিশ্চয়ই কন্ঠস্বরের উপর বেশি জোর দিতে হবে?....তাও কিন্তু নয়!
আসল উত্তর হচ্ছে, মানুষের সাথে সঠিক ভাবে যোগাযোগ স্থাপনের জন্যে আমাদের শরীরের অঙ্গভঙ্গিই সবচেয়ে বেশি জরূরী। বিশ্বাস হচ্ছে না?...এইটা আমার কথা নয়। পৃথিবীর তাবৎ বড় বড় এক্সপার্ট এইটি স্বীকার করে নিয়েছেন।
কিন্তু, তাই বলে, এই মহিলারটির মত এরকম অঙ্গভঙ্গি করতে যাবেন না যেন আবার!...তাহলে কিন্তু কম্ম সাবাড়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


