হযরত আলী (রাঃ) বলেছেন, ''বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।''
মহাকবি শেখ সাদি বলেছেন, ''আগুন্তকের কোন বনধু নেই, আরেকজন আগুন্তক ছাড়া।''
এ দু'টি বাণী'র মাঝে মিল খুঁজে বের করার চেষ্টা করছি সেই কখন থেকে। দুই ভিন্ন সময়ে, দুই ভিন্ন মানুষের দেওয়া এ বাণীগুলোর মাঝে কি যেন একটা মিল আছে। বের করতে পারছি না। খুব বড় একটা পাজল। ঘুমাতে যেতে ইচ্ছে হচ্ছে না এই পাজল মাথায় নিয়ে।
আচ্ছা, এভাবে যদি বলি, বুদ্ধিমানেরা হচ্ছে সেই আগন্তক যাদের কোন বনধু নেই আরেক জন বুদ্ধিমান ছাড়া......এভাবে লেখা যাবে কি? বুঝতে পারছি না। তাই, মহামতি লেখক সৈয়দ মুজতবা আলী'র মতই বলতে হচ্ছে-
“হায়, আমার মাথার চর্তুদিকে যদি চোখ বসানো থাকত, তাহলে আচক্রবালবিস্তৃত এই সুন্দরী ধরণীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম।”
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


