
আমাদের গাঁয়ের গুরু মশাই, লম্ফে ধরেন মশা সদাই,
'ঠাস, ঠুস', প্রায়ই শুনি, মশা মারায় তিনিই যে গুণী!
একদিন কি হয়েছে শোনো, সেটা ছিলো এক মস্ত ব্যাপার!
চাঁদনী রাতে চাঁদের গালে, মারলেন বেজায় একটা চাপড়।
দশটা মশা ছিলো চাঁদে, চাপড়ের চোটে পড়লো খাদে,
নয়টার হলো জীবন নাশ, একটার কোমর সর্বনাশ!
মশা মারতে তাই ডাক পড়ে, সুদূর গ্রামে কিংবা গঞ্জে,
পারমিশন আছে নুরু মিঞার, মশা মারতে কামান দাগার।
উৎসর্গঃ সুকুমার রায়
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


