
'হত্তা দিয়ে পা্ত্রী খুঁজে
যাচ্ছো কোথা মুখটি বুজে,
এমন পাত্রী পাবে না আর,
লক্ষ্মীছাড়া, যেন গোপাল ভাঁড়।'
চুলগুলো তার বাঁশের ঝাড়!
'ভালো বলছো? হলাম বেজার।'
হাতগুলো যেন পাটকাঠি!,
'একী বলছো! কথাটা খাঁটি!'
রঙটা বটে ফ্যাকাশে সাদা,
'ওমন মেয়ে, হয় যে হাঁদা!'
মুখের গঠন? বাংলার পাঁচ,
'ওরে বাবা, পালিয়ে বাঁচ!'

ভাইগুলো তার বহুত সেয়ানা,
'দিবে কি তারা মোর খানা?'
মামা-চাচারা সব বিলাতে থাকে,
'সেখানে গেলে, কে চিনে কাকে?'
পড়ালেখায় অনার্স ফেল,
'বুকের মাঝে মারলে শেল।'
আরে, তার বংশ যে ভালো,
'সেটা কি ঘর করবে আলো?'
এমন পাত্রী ফেলে দিলে!
'সব শুনে মোর কাঁপছে পিলে'।
কোথা দিবে এ ছেলের বিয়ে?
'এমন বৌ নেবো না ফ্রি-এ।'
উৎসর্গঃ ছড়ার রাজা সুকুমার রায়
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


