somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাসিনো এবং আমি......

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাসিনো নিয়ে বাংলাদেশ তোলপাড়...অনেকেই এই বিষয়ে স্ট্যাটাস দিচ্ছ......ক্যাসিনো কি সেই বিষয়ে অভিজ্ঞতা থাকায় আমি কিছুটা নিরুত্তর থাকার পন্থা অবলম্বন করেছি...আজ আর পারলাম না......অভিজ্ঞতা শেয়ার করা উচিৎ বলে মনে করছি। :)



আমি তখন বাংলাদেশের এক বড় কোম্পানী'র সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে চাকরী করি...২০১৬ সালে একটা কাজের পুরস্কার হিসেবে আমাদের কয়েকজনকে নেপাল ঘুরে আসতে পাঠায় কোম্পানী.....আমাদের সাথে সাথে রওনা হলেন প্রতিষ্ঠানের এম,ডি ও তার পরিবারসহ আরো কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা...

নেপালের ২য় রাতে হঠাৎ শুনলাম এক বিশেষ জায়গায় যাওয়ার টিকেট কাটা হয়েছে...যেতে হবে চুপচাপ...সবার সাথে সাথে আমিও গেলাম......গিয়ে দেখি, ওমা! এ যে ফিল্মে দেখা ক্যাসিনো!

একদিকে তাসের খেলা চলছে......পাশেই সারি সারি সাজানো সেই বিখ্যাত খেলার মেশিন- যা শুধু পাশের হ্যান্ডেল ধরে গুতালেই 'ঠক' 'ঠক' শব্দে স্ক্রিনের ছবিগুলো লেগে যায়... এক সারিতে একই রকম ছবি মিলে গেলেই নিচের বালতিতে ঝর ঝর করে পড়ে জমা হয়ে যায় অনেক পয়সা...অনেক সময় এক বালতিতে কুলায় না, কয়েক বালতি লাগে সেই পয়সা কুড়াতে!

সুপুরুষ ব্যবস্থাপনা পরিচালক আমাদের চিপস দিলেন খেলার জন্যে.....ওগুলো দিয়ে খেলবো কি খেলবো না ভাবছি, হঠাৎ পাশের বড় হলঘর থেকে গানের আওয়াজ আসতেই সেইদিকে এগিয়ে গেলাম......অর্ধ-উলংগ এক নারী গানের তালে তালে নাচ্ছেন...একে কি নাচ বলা চলে! নাচের তালে তালে এভাবেও শরীর দোলানো যায়!

শরীর ঝাকাতে ঝাকাতে রূপসী সেই মেয়েটি স্টেজের একদম সামনে এগিয়ে আসতেই তাকে লাফ দিয়ে ধরতে চেষ্টা করলো পাগড়ি পড়া এক শিখ ছেলে......ঐ লাফানো পর্যন্তই! মেয়েটি তার হাতকে ফাঁকি দিয়ে পিছনে সরে গেলো...তার নিরাভরন পিঠ আর শরীরের বাকি বাঁকগুলো দেখিয়ে মিষ্টি হাসি দেখাতে লাগলো সে...যুবকটি অট্টহাস্য দিয়ে তার দিকে কয়েকটা রুপী আঙ্গুল দিয়ে বিশেষ ভঙ্গিমায় ছুড়ে দিতে লাগলো নর্তকীর চারপাশে!

পিঠে একটা হাত পড়তেই চমকে উঠলাম! পিছনে তাকিয়ে দেখি এক সহকর্মী দাঁড়িয়ে মুচকি হাসি দিচ্ছেন! আমি যে এতোক্ষ্ণ হা করে তাকিয়ে ছিলাম তা তার নজর এড়ায়নি।

আমি একটা কাষ্ঠ হাসি দিয়ে আমতা আমতা করে বললামঃ ''ভাই, এই একটু নাচ দেখছি।''

''চলেন, দু'জনে একসঙ্গে দেখি।'' তার সাদর আমন্ত্রন।

আমি বললামঃ ''মেয়েটার গায়ে টাকা ছুড়ে দেওয়ার মতো পয়সা আমার পকেটে নেই। বেশিক্ষণ দেখতে দিবে?''

''না দিলে নাই! চলে যাবো হোটেলে!'' আবারো প্রশ্রয়ের হাসি।

আমার উত্তর দেওয়ার আগেই, আবারো গান শুরু গেলো। স্টেজে এবার দেখা দিয়েছে আরেকদল পরী! আধো অন্ধকারে দেখতে পেলাম টেবিল ছেড়ে আশে-পাশের মানুষেরা যোগ দিচ্ছে সেই শিখদের দলে......ব্যস! শুরু হয়ে গেলো তাথৈ তাথৈ নাচ! আমি কি বসে থাকি? সহকর্মীকে নিয়ে মিশে গেলাম অন্ধকারে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×