somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাও উই কেন ডাই বিফোর ডাইং

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"আমি কি আমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত, আমি কি নিজেকে পরিবর্তন করতে রাজি?''- এগুলো এমন ধরণের প্রশ্ন যা জীবনের যে কোন মুহুর্তে করা যায়। আমাদের যত বয়সই হোক, যে কোন পরিস্থিতি’র মধ্য দিয়ে আমরা যা-ই না কেন, সব কিছু আবার নতুন করে শুরু করা সম্ভব। আমাদের প্রতিটি দিন যদি আগের গত হওয়া দিনের মত একই থাকে, তা জীবনে দুর্গতি বয়ে নিয়ে আসে। ভেবে দেখুন তো, প্রতিটি দিন আপনার একই রকম কাটছে, একই খাদ্য গলাধঃকরণ করতে হচ্ছে, জীবনটা একঘেয়েমীতে পূর্ণ হয়ে উঠবে না? তা তো হয়ে উঠবেই। আর বৈচিত্র্যহীন জীবন কে বা কাটাতে চায়!

আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস নতুন করে বেঁচে উঠার আশ্বাস দেয়, দেয় জীবনকে সামনে বয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। কিন্তু, এই পুনর্জন্ম পেতে হলে, আসল মৃত্যু আসার আগেই, আমাদের মরতে শিখতে হবে। নিজেকে প্রশ্ন করে দেখুন তো একবার, তা কিভাবে হতে পারে?
*
*
এই পৃথিবী একটি পর্বতের মতো। জীবনের কোলে দাঁড়িয়ে আপনি যে শব্দ করবেন, পৃথিবী আপনাকে তা-ই ফিরিয়ে দেবে।
আপনি যদি ভালো কোন কিছু চিৎকার করেন, ঠিক ঐ জিনিসটাই আপনার কাছে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে। আর যদি কোন খারাপ কিছু করেন? ফলাফল ঐ একই, অর্থাৎ, খারাপটাই আপনার কাছে ফিরে এসে চলার পথে দেয়াল হয়ে দাঁড়াবে। তাই, এমনকি কেউ যদি আপনার প্রতি খারাপ ব্যবহারও করে, তার প্রতি ভালো ব্যবহার করুন, তার সম্পর্কে ভালো কথা বলুন। পুরো পৃথিবীকে পরিবর্তন করতে আগে নিজের হৃদয়কে পরিবর্তন করুন।
*
*
ভালোবাসাহীন জীবন একটি অপচয়মাত্র। জীবনকে তাই ভালোবাসায় পূর্ণ করে তুলুন। সে নিজের জন্যেই হোক কি অপরের জন্যে, ভালোবাসা প্রকাশ করুন। এখানে মনে রাখার চেষ্টা রাখতে হবে- ভালোবাসার কোন রকমফের নেই। তাই, ‘আমি কি আধ্যাত্মিক ভালোবাসার খোঁজ করবো, নাকি বস্তুগত বা দেহের ভালোবাসাই হবে সুখ অন্বেষণের উপায়?’- এমন কোন প্রশ্ন করে নিজেকে বিভ্রান্ত করবেন না। বৈষম্য জীবনে আরেকটি বৈষম্যের জন্ম দেয়। ভালোবাসার কোন নাম, শ্রেণীবিভাগ কিংবা সংজ্ঞার প্রয়োজন নেই। কারন, ভালোবাসা নিজেই একটি বিশ্ব। হয় আপনি এর একদম মধ্যিখানে আছেন, অথবা পুরোই বাইরে...শত ক্রোশ দূরে লোভ-লালসায় পরিপূর্ণ এক সত্ত্বা।
*
*
মন আর ভালোবাসা ভিন্ন ধাতুতে তৈরী, তাই কাজও ভিন্ন। মনের রসায়ন প্রেমের রসায়ন থেকে ভিন্ন। মন সর্বদা সতর্ক, সন্দেহে পরিপূর্ণ হয়ে পায়ে পায়ে সামনের দিকে অগ্রসর হয়। সে সব সময় উপদেশ দিয়ে চলে- ‘সাবধানে থাকো, নিজেকে রক্ষা করো’। অন্যদিকে, হৃদয় বলে- ‘স্বাধীনভাবে সামনে এগিয়ে যাও।‘ মন দৃঢ়, কখনো নিচে পড়ে যায় না। আর, হৃদয় থেকে আসা ভালোবাসা? নিজেই নিজেকে আঘাত করে, সর্বনাশ করে ধ্বংসস্তুপে পরিণত করে। কিন্তু, ধ্বংসস্তুপের নিচেই কি বেশিরভাগ সময় গুপ্তধন পাওয়া যায় না? একটি ভাঙ্গা হৃদয়ে কত ধনই না লুকিয়ে থাকে!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৬
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×