somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পায়সা বাড়া ইয়া পেয়ার

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সম্পদ, ক্ষমতা আর সম্মান সব সময় একসাথে আসে না। এই তিনটা শব্দের মাঝে কেন যেন খিটিমিটি লেগেই রয়েছে। সম্পদ আসে তো শক্তি আর সম্মান নাই। সম্মান আসে তো সম্পদ আর শক্তি অনেক দূরে বসে বাঁকা হাঁসি দেয়। ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পদের পরিমাণ ছিলো ২.২৮ কোটি রুপী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পদের পরিমাণ ৩.৮ কোটি পাকিস্তানী রুপি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সম্পদের পরিমাণ ৭ কোটি টাকার উর্ধে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের সাথে তুলনা করলে এই সম্পদ কিছুই নয়। ২০১৫ সালে ট্রাম্পের সম্পদের পরিমাণ ছিলো ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, ব্রিটেনের রাণী এলিজাবেথের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কত জানেন কি? তাঁর সম্পদ উপরে উল্লেখিত চার রাষ্ট্রপ্রধানের মিলিত সম্পদের চেয়েও বেশি! ৫২ বিলিয়ন মার্কিন ডলার! মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডঃ মাহাথির মোহাম্মদের সম্পদের পরিমাণও কম নয়। ৩.২ কোটি রিঙ্গিট।

একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি- প্রথমে উল্লেখিত চার রাষ্ট্র/সরকার প্রধানের সঙ্গে পরের দু'জনের পার্থক্য কোথায়? ব্রিটেন এবং মালয়েশিয়ার মত দেশের রাষ্ট্র প্রধানগণ যেমন সম্পদ, ক্ষমতা আর সম্মান উপভোগ করেন, ঠিক তে্মনি উপরের চারজন করেন কি? উপরের চারজনের হয়তো সম্পদ আর ক্ষমতা আছে, কিন্তু, সম্মান? দেশে-বিদেশে প্রায়ই তাঁদেরকে সম্মান রক্ষার পরীক্ষা দিতে হয়।

সম্পদ এমন একটি জিনিস যার পথ ধরে ক্ষমতাও ব্যক্তি বিশেষের হাতে চলে আসে। কিন্তু, সম্মানটা কেন যেন ধরা দেয় না! আবার, বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ব্যক্তিত্ব ডঃ মুহাম্মদ ইউনুসের সম্পদ আর সম্মান দুই-ই আছে। কিন্তু, ক্ষমতা থেকে তিনি কত দূরে!

কিছুক্ষণ আগে Deutsche Welle-তে সাকিব আল হাসানের খবরটি নিয়ে লাইভ অনুষ্ঠানটি দেখতে দেখতে উপরে উল্লেখিত ব্যক্তিবর্গের সাথে নিজেকে তুলনা করলাম মনে মনে। তাঁদের মতো সম্পদ, ক্ষমতা আর সম্মান- এর কোনটাই আমার নেই। যদি থাকতো, তাহলে কি করতাম?

সবার প্রথমে, হযরত শাহ জালাল (রহ)-এর দরগাহ'র সামনে লাইন ধরে বসে বা শুয়ে থাকা ফকিরগুলোকে একটা বাড়ি, একজন নার্স আর মাসিক ইনকামের ব্যবস্থা করে দিতাম। এরপর একে একে ৬৪ জেলার ভিক্ষুকগুলোর এরকম পূণর্বাসনের ব্যবস্থা করতাম। এটা খুবই ছোট্ট একটি চাওয়া!

এই প্রসঙ্গে, একটা ঘটনা বলি। দু'দিন আগে আমার বৌ কয়েকটা মুরগী সদকা দেওয়ার জন্যে কিনেছিলেন। পরে আমাকে জানালেন যে, সদকা দেওয়ার জন্যে আমাদের এলাকায় একজন ফকিরও পাননি। আমি তাঁকে বললাম যে, মসজিদের কাছে নামাজের সময় গেলেই অনেক ফকির পেতে।

একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি! ফকিরেরা কেন যেন প্রার্থনালয় অথবা দরগাহগুলোর সামনে ভিড় করে ভিক্ষা চাওয়ার জন্যে। অফিস-আদালত পাড়াতে তাদের সংখ্যা গড়পড়তায় কমই দেখা যায়!




সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×