
ক্রিকেটে টেস্ট খেলা'র পরে ওয়ানডে শুরু হয়েছে নাকি ওয়ানডের পর টেস্টের প্রচলন?
অবশ্যই, আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট শুরু হয় ১৮৭৭ সালে... আর ওয়ানডে ১৯৭১ সালে, টেস্টের প্রায় ৯৪ বছর পর!
ক্রিকেটের এই চলার পথকে বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে.....ক্রিকেটে টিকে থাকতে হলে, সামনের সারিতে জায়গা করতে খেলোয়াড়দের মাঝে টেস্ট খেলার মানসিকতা তৈরী করতে হবে...
আর, এরজন্যে অনেক করণীয়ের একটি হচ্ছে- খেলোয়াড়দের ঘরোয়া আর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 'পারফর্মেন্স' ভিত্তিক বেতন কাঠামো তৈরী করা.... যারা টেস্টে ভালো করবে তাঁদের জন্যে থাকবে বিশেষ সুযোগ-সুবিধা...এতে খেলোয়াড়রা যেমন লাভবান হবেন, তেমনি হবে জাতি....
এটা মনে রাখা জরুরী যে, এখনকার সময়ে বাংলাদেশ দলের পারফর্মেন্স জাতির বেশির ভাগ মানুষের আবেগ তথা মানসিকতাকে নিয়ন্ত্রণ করে... এইসব মানুষদের দৈনন্দিন কাজে খেলার প্রভাব অপরিসীম... খেলা ভালো তো মেজাজ ভালো... খেলা খারাপ হলে মনটাও বিষিয়ে উঠে...
এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যদের বুঝে আসলে জাতির অনেক উপকার হতো।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



