রাজিব কে ? তিনি কেমন ছিলেন ? কি ছিলেন ? আস্তিক ছিলেন না নাস্তিক ছিলেন । এনিয়ে ফেসবুক এবং ব্লগারদের মধ্যে বিচার বিশ্লেষনের মোটেও অভাব হয়নি গত দুদিন । আজও একই বিষয় নিয়ে চলছে বির্তক ।
আমরা যারা ব্লগে বা ফেসবুকে লিখি তাদের মধ্যে মতের পার্থক্য হতে মোটেই সময় লাগে না। এই বন্ধু তো পর মুর্হুতেই ঘোর বিরুদ্ধি । রাজিব হায়দারের ইসলাম এবং মুহম্মদ ( স
কিন্তু তবুও রাজিব যে নাস্তিক ছিলেন সেটা কি তিনি কোথাও স্পস্ট ভাবে বলেছিলেন ? একজন মানুষ যখন নাস্তিক হবেন তখন শুধুমাত্র তার লেখা দ্বারাই তা প্রমাণ হবে না । আনুস্ঠানিক ঘোষুনারও প্রয়োজন আছে । ফাস্টেশ্ন থেকেও আমরা অনেক সময় অনেক কাজ করি এবং বলে থাকি ।
একজন ব্যক্তির অভ্যন্তরে কি আছে তা শুধুমাত্র আল্লাহ্ই ভাল যানেন । কাকে কি অবস্থায় রাখবেন বা নিয়ে যাবেন তা আল্লাহ্র মর্জি । অনেক পাপি ব্যক্তিকেও আল্লাহ্ মূর্হুতে মাপ করে দিতে পারেন আবার অনেক আলেম ব্যক্তিকেও পাপিদের কাতারে ফেলেদিতে পারেন ।
একটু ভেবে দেখুন, রাজিব যদি নাস্তিক হবেন তবে মহান আল্লাহ্ তার কপালে এতো বড় জানাজার নামজ কেন নসিব করবেন ? এর মধ্যেও কি আমাদের জন্য কোন শিক্ষা লুকায়িত নেই ? আমরা যতোই মুখে যা বলি না কেন আল্লাহ্র সীমানার বাহিরে কেউ যেতে পারি না । কোন ভাবেই না । রাজিবের বড় জানাযা আমাদের আস্তিক এবং নাস্তিক উভয় দলের জন্য একটি শিক্ষা । “লা কুম দ্বিনকুম ওয়ালিয়া দ্বীন” আল্লাহ্ বলেছেন যার যার ধর্ম তার তার কাছে । ধর্মনিয়ে ভারাবারি করা উচিত নয় । যারা তা করেছে ধ্বংস হয়ে গেছে ।
রাজিব ছিল আমার ফেসবুক ফ্রেন্ড । তিনি যাই ছিলেন না কেন তার এভাবে মৃত্যু মোটেই কাম্য নয় । বিচারের দায়িত্ব শুধু আল্লাহ্ তালার । যারা এ কাজটি করেছে তাদের দ্রুত গ্রেফতার করা হোক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



