মোহাম্মদ আসলাম সুস্থ হবার আশায় চিকিৎসা সেবার জন্য ভর্তি হয়ে ছিলেন ঢাকার ইউনাইটেড হাসপাতালে । সুস্থ তিনি হতে পারেননি । মৃত্যুর কোলে ঢলে পরেছেন । কিন্তু তার স্বজনদের হাতে ৩১ লাখ টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । এবং বলা হয়, টাকা পরিশোধ করে হাসপাতাল থেকে লাশ নিয়ে যেতে । পরিবারটি ১২ লাখ টাকা পূর্বেই পরিশোধ করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ ৫১ ঘণ্টা লাশ আটকে রেখে বাকি টাকার জন্য চাপ প্রয়োগ করে সেই সঙ্গে তার স্বজনদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে । অযত্নে লাশ ফেলে রাখে মর্গে ।
এ অবস্থায় পরিবারটি দিশেহারা হয় পরে এবং বিভিন্ন মিডিয়ায় সংবাদটি প্রকাশ পেলে । হাসপাতাল কর্তৃপক্ষ মোহাম্মদ আসলাম স্বজনদের কাছ থেকে আরও ৪০ হাজার টাকা নিয়ে ১৫ লাখ টাকা ৫মাসের মধ্যে পরিশোধ করার সর্তে লাশ হস্তান্তর করে ।
এই যদি হয় চিকিৎসা সেবা তা হলে মানুষ যাবে কোথায় ? আমাদের মানবিক গুনগুলো অনেক আগে থেকেই নষ্ট হয়ে যাচ্ছিল । কিন্তু এতোটা নিচে নেমে গেছে তা বোঝা যায়নি । মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য - এ কথাগুলোর এখন আর কোন মূল্য নেই । সবাই ব্যস্ত কি ভাবে কার টাকা কে হাতিয়ে নেবে সেই ধান্ধায় । মানুষ এখন পশুর চেয়েও খারাপ আচরণ করছে । ইউটিউবের একটি ভিডিওতে দেখা যায় , কয়েকটি মাছ পানির অভাবে ছটফট করতে থাকলে একটি কুকুর মাছগুলোকে পানি দিয়ে বাঁচাবার চেষ্টা করছে । আর মানুষ নামের জীবটি মাছগুলোকে না বাঁচিয়ে ভিডিও করে তা নেটে ছাড়ছে ।
ভেবে দেখুন আমরা কোথায় নেমে গেছি । ফিরে আসি আগের প্রসঙ্গে - ইউনাইটেড হাসপাতাল মৃত আসলামকে কি এমন সেবা প্রদান করা হয়েছে যে যার বিল ৩১ লাখ টাকা হবে । এ টাকা ব্যয় করে ভারত কিংবা সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসা যায় । আইনের ফাঁক ফোকর গলে প্রশাসনের নাকের আগায় বসে কয়েকটি হাসপাতাল কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও রহস্য জনক কারণে সরকার এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে । যা সত্যিই বেদনাদায়ক ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



