স্বাধীনতার নামে অখাদ্য কুখাদ্য ছেপে যার বই মেলাটাকে নষ্ট করছে এদের ধরে ধরে ফাঁসি দেওয়া দরকার । সদরঘাট আর পল্টনের ফুটপাতে যাদের বই পাওয়া যায় তারাই নাকি এখন বই মেলার সেরা প্রকাশক । সেরা লেখক । বাংলা একাডেমীর নিয় করা দরকার কম করে ১০ হাজার কপির নীচে কোন বই ছাপা হলে সে বই, প্রকাশন বই মেলার স্টলে স্থান পাবে না । স্টলে বরাদ্দের জন্য আবেদন করতে পারবে না ।
অবস্থা এমন যে পাঁচশ বই ছেপে কেউ হয়ে যান লেখক আবার কেউ প্রকাশক । মাঝখানে পরে বেচারা সাহিত্যের বাজে বারোটা । আবার কেউ কেউ নাম কামাবার জন্য ধর্মকে খোঁচা দিয়ে বই ছাপিয়ে জাতে উঠার চেষ্টা করে । এদের জন্যই এ দেশে এখনও সাহিত্যের কোন উন্নয়ন ঘটছে না । কিছু হলেই ধর্মকে খোঁচাও,ধর্মীয় অনুভূতিতে হাগ, মুত, যা ইচ্ছে বল ।
হুমায়ুন আহমেদ,মিলন এরা তো কাউকে খোঁচা খুঁচি করেনি । হুমায়ূন আহমেদ তো তার বিভিন্ন উপন্যাসের ভেতর ইসলাম এবং হিন্দু উভয় ধর্মের খারাপ এবং ভাল দিকগুলো নিয়েই লিখেছেন ঠাট্টা মশকারা করেছেন । কৈ কেউ তো তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রাপ্ত হননি । এখন দেশ লোক ধর্মকে নিয়ে লিখছে তাই বিদেশ থেকে ভাড়া করে এনে বই অনুবাদ করো ।
১৯৯৩ থেকে যখন মেলায় যেতাম তখন সকাল থেকে সন্ধ্যা,সন্ধ্যা থেকে সারারাত মেলা চলত । পুরো এক মাস সকাল থেকে আবার আরেক ভোর পর্যন্ত মেলা চলতো । পুরো একমাস দিন রাত, চব্বিশ ঘন্টা মেলা , ভাবা যায় ! হাজার হাজার নতুন বই । নতুন বই গন্ধে তখন মেলায় ভাসতো মানুষ, আনন্দ উল্লাসে কেটে যেত পুরো একটা মাস । কতো মজাই না হতো । আর এখন মেলা শুরু হয় বেলা ৩টায় শেষ রাত ৮টায় । রোবোটিক মেলা ।
কারণ আমরা স্বাধীনতা ভোগ করতে জানি না । জানি না নিজের অবস্থান সম্পর্কে । যাদের জন্য যেমন ঔষুধ ,এদের জন্য এটাই যথেষ্ট । বন্ধ করে দিন বই মেলা । পুরো উপমহাদেশের মধ্যে বড় বই মেলা কোথাও হতো কিনা সন্ধেহ আছে । মেলার আজকের এই অবস্থা শুধু বাংলা একাডেমীর ব্যর্থতা নয় । এ ব্যর্থতা মেলা উপস্থিত হওয়া কাগুজে লেখক আর প্রকাশকদের । যাদের লোভের কারণে বই মেলা আজ নষ্ট হতে বসেছে ।
এক সময় মেলায় যাবার প্রস্তুতি নিতাম সকাল থেকে আর এখন যাই চোরের মতো টুপ করে দু একজন লেখকের বই কিনে আবার চোরের মতো চলে আসি । আখতারুজ্জামান ইলিয়াস,শামসুল হক এর বইয়ের গন্ধ নেই । মন ভরে না । শাস্তি ও পাইনা । বই মেলা আসলেই আমার কষ্টে শরীর জ্বালা করে । কিছুতেই শাস্তি পাই না ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


