রাজাকার ইস্যু গৌণ হয়ে পরেছে আওয়ামীলীগের নেতাদের অহমিকা আর দাম্ভিকতার কাছে । দেশের জনগণ এখন যতোটা না রাজাকারদের বিচার চায় তার চেয়ে বেশি চায় আওয়ামীলীগের কিছু নেতার পতন । অথচ রাজাকারদের বিচার ছিল এ দেশের মানুষের প্রাণের দাবী । নিজের খেয়ে এ দেশের মানুষ কারো অহমিকা আর দাম্ভিকতা দেখতে চায় না । সহ্যের সীমা অতিক্রম করলে ছুড়ে ফেলে দেয় । যারা অতীত থেকে শিক্ষা নেয়নি তারা অবশ্যই এক সময় পস্তাবে ।
একসময় জয়নাল হাজারী,লক্ষ্মীপুরের তাহের আর মায়ার ছেলেদের জন্য সরকারের পতন হয়েছিল তবে এবার সে সংখ্যা আরো বেশি । অনেকেই দল করছেন কিন্তু নেতাদের পছন্দ করতে পারছে না । দলের ভেতরটা প্রকৃত নেতাদের মূল্যায়ন না হওয়ায় ফাঁপা হয়ে পরেছে । মিটিং মিছিলে কাউকে পাওয়া যাচ্ছে না সুবিধাভোগীদের ছাড়া । সুবিধাভোগীরাও সাবধানে পা ফেলছেন কখন কি হয়ে যায় সেই হিসাবের ধান্ধায় ।
ভুলে গেলে চলবে না যে, হাওয়া ভবন ও লুৎফর রহমান বাবর, হারিজ চৌধুরী,ফালু এদের কারণেই জনগণ বিএনপিকে ছুড়ে ফেলে দিয়েছিল আস্তা-কুড়ে । আবার জনগণ ফুঁসছে । এই ফুঁসা ফুঁসির মধ্যে কিছু মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে যায় চূড়ান্ত ভাবে ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


