somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

মান্না-খোকা ফোনালাপ ফাস হবার রহস্য ভাইবার কতৃপক্ষের উত্তরসহ

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মান্না-খোকা ফোনালাপ সরি ভাইবার আলাপ এই মুহূর্তে দেশের সব চাইতে আলোচিত বিষয় । এই আলাপের কারণে মান্না গ্রেফতার হয়ে গেছেন । ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে । কিন্তু কথা হচ্ছে এই ফোনালাপ লিক হল কি করে সেটা কোটি টাকার প্রশ্ন । একেকজন একেক ভাবে ব্যাখ্যা করছে । অনেক বিজ্ঞ জনও এর মধ্যে আছেন । বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভূয়সী প্রশংসা চলছে । কিন্তু সত্যি বলতে তত্ত্ব প্রযুক্তির যুগে কোন কিছুই গোপন থাকে না । সব ফাঁস হয়ে যায় । কিন্তু কি ভাবে ?
একজন আইটি প্রফেশনাল হিসাবে এই ফোনালাপ ফাঁসের ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু ভাবনা আছে । সেটাই এখানে শেয়ার করতে চাই ।
প্রথমে আসি ভাইভারের কল সত্যিই রেকর্ড করা যায় কিনা সেই প্রসঙ্গে ।
প্রশ্ন ভাইভারের কল রেকর্ড করা যায় কিনা ?
উত্তর হা যায় । ভাইভারের ভয়েজ কল, ম্যাসেজ রেকর্ড করার কিছু সফটওয়ার / এপস্ অনলাইনেই পাওয়া যায় । এগুলো একদম ফ্রি । যে কেউ এনড্রয়েড মোবাইল ফোনে ডাউনলোড করে তার ফোন থেকে অন্যজনের সঙ্গে বলা কথোপকথন সহজেই রেকর্ড করতে পারেন ।
কিন্তু কথা হচ্ছে - তৃতীয় কেউ কি অন্যের ভাইভারে চলা কথোপকথন রেকর্ড করতে পারে ?
উত্তর হচ্ছে, একদম না । না । না ।
চমকাবেন না কেননা উত্তরটা আমার না । এটা ভাইভার কর্তৃপক্ষের উওর ।
তাহলে - মান্না-খোকার ফোনালাপ বা ভাইবার আলাপ ফাঁস হল কি করে ?
হ্যাঁ, ভাই ,বন্ধুরা এটাই তো কোটি টাকার প্রশ্ন ।

ভাইভার কর্তৃপক্ষ সুইসাইড করবে যদি কোন থার্ডপারসন তাদের ফোনালাপ রেকর্ড করতে পারে । ভাইবার খুবই শক্তিশালী একটি এপ্লিকেশন এবং বেশ জনপ্রিয় । আমরা ফ্রি পাই বলে অনেকেই হয়তো ভাবতে পারি এটার কোন সিকিউরিটি নেই । ভাইভার কিন্তু ফ্রি সেবা নয় । এটা সবাই জানেন । রেজিষ্ঠেশন করে টাকা খরচ করে কল করার ব্যবস্থা এখানে রয়েছে । ফ্রি কল করার যে ব্যবস্হা এবং অর্থ ব্যয় করে কথা বলার যে ব্যবস্থা দুটো ব্যবস্থার সিকিউরিটি ই প্রায় এক ।

সুতরাং থার্ড-পাটির আনন্দে আত্মহারা হবার কোন কারণ নাই যে, ভাইবার আলাপ রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিয়ে ডুগডুগি বাজাবেন । আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে, তারা ভাইভারের কল ট্র্যাপ করে আউট করছে । ভাইবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই আমি আপনাদের জানাচ্ছি । বাংলাদেশের ঘটে যাওয়া ব্যাপারটি নিয়ে স্বংয় ভাইভার কর্তৃপক্ষ ও যার পর নাই অবাক হয়েছে । ভাইভার হচ্ছে একটি ইসরাইলি এপ্লিকেশন । ইসরাইলের চার পাটনার মিলে এটা আবিষ্কার বা ডেভেলপ করেছে । সিকিউরিটির ব্যাপারটা তাই ভেবেই দেখতে পারেন । ভাইবার বলছে তাদের সিকিউরিটি সিস্টেম খুবই ষ্টং এবং তাদের সকল কল ও ম্যাসেজ এনক্রিপ্ট করা । সুতরাং এগুলো ডিকোড করা সম্ভব নয় । এমন কি বিল গ্রেইসটের পক্ষেও না ।

এখন আসি তা হলে মান্না-খোকা ফোনালাপ ফাঁস করল কে এবং কি ভাবে ? আপনি একটু বুদ্ধিমান হলে নিজেই এতক্ষণে বুঝতে পেরেছেন যে উত্তরটা প্রথমেই দিয়ে দিয়েছি ।
হ্যাঁ ঠিকই ধরেছেন, ফ্রি এপসগুলো ব্যবহার করে ভাইবার কল আপনি, আমি নিজেরা শুধুমাত্র নিজের মোবাইল থেকে কল রেকর্ড করতে পারবো, এ ক্ষেত্রও তাই ঘটেছে । মান্না বা খোকার মোবাইল থেকেই কল রেকর্ড করে তা ইউটিউবে আপলোড করা হয়েছে ।

তার মানে হচ্ছে, ঘরের শক্র বিভীষণ । হয় মান্না নয়তো খোকা দুজনের যে কোন একজনের মোবাইল থেকে কল রেকর্ড করে তা ফাঁস করা হয়েছে । এই দুজনের যে কোন একজন বা দুজনের ঘরের কেউ বিশ্বাস ভঙ্গ করছে । রাজনীতি এমন একটি জিনিষ পিতা পুত্রের, ভাই- ভাইয়ের শক্র হয়ে যায় । বাংলাদেশের গোয়ান্দাদের বলবো, মিথ্যা কৃতিত্ব নিয়ে খুশিতে ডুগডুগি বাজাবেন না । পারলে প্রমাণ করে দেখান আপনারা আইটিতে কতোদূর এগিয়ে গিয়েছেন । তা হলে গর্ববোধ করবো ।

আশা করি আমি সংক্ষেপে ব্যাপারটা ব্যাখ্যা করতে পেরেছি । এখানে ভাইবার কর্তৃপক্ষের আমাকে লেখার ইমেইটি প্রমাণ হিসাবে তুলে ধরলাম ।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:৩০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×