রমজান শুরু হতে চলেছে । আর মাত্র কয়েকটি দিন বাকি । ধর্ম প্রাণ মুসলমানদের মধ্যে ইতিমধ্যে তোর জোর শুরু হয়ে গেছে ্ মাসগুলোর মধ্যে সব চাইতে উত্তর মাস হচ্ছে রমজান । কিন্তু এই রমজান মাস আসলেই আমার ভেতরে অন্য রকমের এক তিক্ততা শুরু হয়ে যায় । বিরক্ত হয়ে যাই । সেটি রমজান আসছে তার জন্য নয় । বরং রমজান চলে গেলে আমার কষ্ট হয় । তিক্ততা বিরক্তি আসে এ দেশের মসজিদে মসজিদে তারাবি নামাজের নামে কোরআন খতমের নামে হুজুর এবং মসজিদ পরিচালনা কমিটির বাণিজ্য দেখে । আল্লাহ্ বলেছেন , তোমরা আমার কোরআনকে নামমাত্র মূলে বিক্রি করো না । অথচ এখন তাই হচ্ছে, হুজুরের কোরআন পড়িয়ে অর্থ নিচ্ছেন । তা ও আবার দর দাম করে । কম অর্থ দিলে পড়াতে অস্বীকার করেন । এমন নজির আছে ভুঁড়ি ভুঁড়ি । তারাবির পরে যারা বেশি অর্থদেন তারা হুজুরের আর কমিটির প্রিয় ব্যক্তি হয়ে যান । তারা হুজুরের গায়ে গা ঘেসে বসার সুযোগ পান । সত্যিই কষ্টের বিষয় । ইসলামকে এরা কোথায় নিয়ে যাচ্ছে ? আহ্ তারা যদি তা বুঝতো !
সবার ই জীবন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন রয়েছে । হুজুররাও তো মানুষ তাদের ও মৌলিক চাহিদা রয়েছে । কোরআন শিক্ষা দিয়ে যদি অর্থ গ্রহণ করেন তাতে আমার আপত্তি নেই । সেটা জীবন পরিচালনার দোহাই দিয়ে মেনে নেওয়া যায় । কিন্তু রমজান মাসে তারাবি নামাজ পড়িয়ে । মুসল্লিদের কাছ থেকে টাকা তোলাটা আমার কাছে গ্রহণ যোগ্য বলে মনে হয় না । প্রতিটি মসজিদে ইমামসহ সকল খাদেমগনের বেতন নির্ধারিত আছে । রমজান মাসে তাদের বোনাস দেওয়া যেতে পারে সঙ্গে বকশিসও দেওয়া যেতে পারে । কিন্তু তাই বলে, কুরআন খতম করে চাদর বিছিয়ে অর্থ আদায় কিছুতেই গ্রহণ যোগ্য নয় । এদের কাছে আসলেই কি কুরআনের মূল্য আছে । নতুবা এরা কুরআনের মূল্য সর্ম্পকে অয়াকিবহাল নন ।
এবার আসি এদেশের মুনফা খোর ব্যবসায়ীদের বিষয়ে । এরা স্পষ্ট জাহান্নামের যাত্রী । রমজান মাসে মানুষের খরচের পাল্লা বেড়ে যায় । কেনা-কাটাও তাই তুঙ্গে পৌঁছে । কিন্তু এদেশের ব্যবসায়ীরা রমজান মাসে এক টাকার জিনিস একশ টাকা বিক্রি করে । খাদ্য দ্রব্য মজুদ করে কৃত্রিম মূল্য বৃদ্ধি করে দ্বিগুণ, তিনগুণ দামে বিক্রি করে । অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষগুলোর যন্ত্রনা চুড়ান্তে পৌছৈ । মুনফার নামে লুট করা টাকা থেকে লোক দেখানো জাকাতের টাকা দিতে গিয়ে পদদলিত করে মানুষ ঠেলে দেয় মৃত্যুর দিকে । অথচ রমজান মানুষের কষ্ট লাগব করার কথা বলে , মানুষের কষ্ঠ অনুভব করার কথা বলে । ত্যাগের কথা বলে ।
একজন মুসলমান হিসাবে তাই এগুলো আর সহ্য হয় না । তাই রমজান এলে তিক্ততা চলে আসে । রমজান মাসে আমার মসজিদে গিয়ে তারাবি পড়তে হচ্ছে করে না । রমজান মাসে আমার কেনা কাটা করতে ইচ্ছে করে না । কিন্তু তবুও করতে হয় । জীবন তো চালাতে হবে নাকি ?
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



